অন্তভুর্ক্তিমূলক উন্নয়ন এবং বাংলাদেশ
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ অন্তভুর্ক্তিমূলক উন্নয়ন এবং জনগণের সামগ্রিক কল্যাণ ও আর্থসামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে তার যাত্রা শুরু করে। মূল লক্ষ্য ছিল সব ধরনের শোষণ থেকে মুক্ত এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করা, যেখানে আইনের শাসন, মৌলিক মানবাধিকার ও মতপ্রকাশের
স্বাধীনতা, মানব মর্যাদা, সাম্য ও ন্যায়বিচার এবং সব নাগরিকের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার সুরক্ষিত থাকবে। কিন্তু পরবর্তী কয়েক দশকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও সামগ্রিক
উন্নয়নে অন্তভুর্ক্তিকরণের মাত্রা এখনো এ দেশে সন্তোষজনক নয়। এর জন্য দেশের সামগ্রিক উন্নয়ন-কৌশলের যথাযথ সমন্বয় প্রয়োজন, যাতে বাংলাদেশের টেকসই উন্নয়ন এজেন্ডায় উন্নয়ন-কৌশল ও নীতি প্রণয়নের মৌলিক নির্দেশক হিসেবে অন্তভুর্ক্তিমূলক উন্নয়ন-ধারণাকে বাস্তবায়ন করা
সম্ভব হয়। উল্লিখিত বিষয়সমূহকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে অন্তভুর্ক্তিমূলক উন্নয়নের একটি ব্যাপক ধারণাগত কৌশল ও এর বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ যাত্রাপথের রূপরেখা প্রদান করা হয়েছে এ বইটিতে।
- নাম : অন্তভুর্ক্তিমূলক উন্নয়ন এবং বাংলাদেশ
- লেখক: নিয়াজ মুজেরী
- লেখক: জিন্নাতুন নাদিরা
- প্রকাশনী: : প্রথমা প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 480
- ভাষা : bangla
- ISBN : 9789845370455
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





