আত্মহত্যা: ইতিহাস, কারণ ও নিবারণ
‘আমি চিন্তা করি তাই আমি আছি’- রেনে দেকার্ত (১৫৯৬-১৬৫০) এমন উক্তি মানুষকে বেঁচে থাকতে দারুণভাবে উৎসাহিত করে। কেননা মানুষের চিন্তার জগতেই জন্ম নেয় বেদনা, বিভ্রান্তি, আবার আশার আলোও। মানুষের মন ও তার নানাবিধ চিন্তা নিয়ে দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে কাজ করছেন অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া। নিভৃতচারী এ লেখক নানাজনের মনের নানা অবস্থা মনোজাগতিক ব্যাখ্যাসহ তুলে ধরেন, যা ছিল অন্তরালে। মনোসামাজিক বিশ্লেষণধর্মী তার নতুন গবেষণাগ্রন্থ ‘আত্মহত্যা’।
যা আত্মহত্যার ইতিহাস, কারণ ও নিবারণ বিষয়ে আপনাকে ঋদ্ধ করবে। জীবনের কঠিন মুহূর্তে নিচের দুটি প্রশ্ন কি আপনাকে তাড়া করে: ১. কষ্টে জীবন ধারণের চেয়ে মৃত্যু কি শ্রেয়?
২. আত্মহত্যা কি ন্যায্য যখন সমাজ ব্যর্থ হয়? কিংবা, সমাজ ব্যর্থ হলে আত্মহত্যা কি ন্যায্য হয়?
যদি এ প্রশ্ন আপনাকে ভাবায়, তাহলেই এই বইটি আপনার জন্য। আহমদ ছফা যেমন বলেছিলেন-‘লোকে যাই বলুক, যাই অনুভব করুক, নিজের কাছে আমি অনন্য।’ এই বিশ্বাসেই দৃঢ় হোক সবার জীবন।
‘আত্মহত্যা: ইতিহাস, কারণ ও নিবারণ’ মনস্তত্ত্ব-অনুসন্ধানী পাঠকের জন্য একটি অনন্য গ্রন্থ।
- নাম : আত্মহত্যা: ইতিহাস, কারণ ও নিবারণ
- লেখক: ডা. সানজিদা শাহরিয়া
- প্রকাশনী: : কথাপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 167
- ভাষা : bangla
- ISBN : 978-984-3906-64-9
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025





