সুন্নাত ও বিদআত হক্ব বাতিলের দ্বন্দ্ব
সুন্নাত হলো হক্কের পথের অনন্য আলোকবর্তিকা ও বাতিলের অন্ধকার থেকে মুক্তির দিশা। গ্রন্থটিতে সুন্নাতের পরিচয়, প্রকারভেদ, গুরুত্ব ও আমল কবুলের শর্ত সবিস্তার আলোচনা করা হয়েছে, যা মুমিনের জীবনকে আলোকিত করে তুলবে।
অন্যদিকে দ্বীনের মধ্যে অনুপ্রবেশকারী সকল প্রকার বিদ’আত হলো বাতিলের অন্ধকার, যা নেক আমলকে মূল্যহীন করে দেয়। গ্রন্থটিতে বিদ’আতের পরিচয়, প্রকারভেদ, অপকারিতা এবং সমাজে এর কুপ্রভাব তুলে ধরা হয়েছে।
বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ছালাত, ছিয়াম, হজ্জ, যাকাত, বিবাহ-শাদী, জানাযা সহ জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে প্রচলিত বিদ’আতসমূহের বিস্তারিত বিশ্লেষণ। এছাড়া কুরআন ও সুন্নাহর আলোকে কিভাবে সুন্নাতকে গ্রহণ করে বিদ’আত থেকে দূরে থাকা যায়, তার সুস্পষ্ট দিকনির্দেশনা বিবৃত হয়েছে।
ইসলামী জীবনকে ভেজালমুক্ত করে খাঁটি সুন্নাতের আলোয় উদ্ভাসিত করতে, বিদ’আতের অভিশাপ থেকে বাঁচতে এবং হকের উপর অটল থাকতে বইটি দিশারীর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
- নাম : সুন্নাত ও বিদআত হক্ব বাতিলের দ্বন্দ্ব
- লেখক: শায়খ শরিফুল ইসলাম মাদানী
- প্রকাশনী: : হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 344
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





