Nishiddho Nishithe (নিষিদ্ধ নিশীথে)

নিষিদ্ধ নিশীথে

প্রকাশনী:  অন্যধারা
৳534.00
৳401.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 1st, November প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

অভিশপ্ত পুরনো এক বাড়ি আর তাতে গৃহবন্দি নিঃসঙ্গ, রহস্যময় এক বৃদ্ধ। সেই বাড়িতে মাঝরাতে প্রায়ই গা হিম করা শব্দ হয়। রাত তিনটা তেত্রিশ মিনিটে একযোগে ডেকে ওঠে অসংখ্য কুকুর। কেন? চারপাশে ফিসফাস গুঞ্জন- এই বাড়িতেই লুকিয়ে আছে সুলতানি ও বৃটিশ আমলের মহামূল্যবান অভিশপ্ত ধনরত্ন।

সেই গুপ্তধন উদ্ধারে কি ভয়ংকর কোনো ব্ল্যাক ম্যাজিকের চর্চা করছে কেউ?

আর তাতে দরকার হচ্ছে বিকৃত কোনো আচারের?

একের পর এক কেন খুন হতে থাকল কাছের পরিচিত মানুষেরা?

খুনের তদন্ত করতে এসে দিশেহারা হয়ে গেলেন রেজা।

যাকেই সন্দেহ করছেন, খুন হয়ে যাচ্ছে সেও!

নিষিদ্ধ নিশীথে কীসের কান্না ভেসে আসে দূর থেকে? অত রাতে হাসপাতালের মর্গ ছেড়ে ডোম-ই বা কোথায় যায়? আর কেন এত দুর্ঘটনায় মৃত লাশ আসে মর্গে? তারপর আবার উধাও হয়ে যায় কয়েকঘণ্টার জন্য!

বস্তার ভেতর থেকে কার হাত বেরিয়ে আসে অমাবস্যার রাতে?

এর আগে কখনো এমন ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হননি রেজা। যখনই ভাবছেন, এই বুঝি সমাধান করে ফেলেছেন রহস্যের, ঠিক তখুনি পিলে চমকে দেয়ার মতো সব ঘটনা ঘটছে ঝাড়খান্দায়।

এলোমেলো হয়ে যাচ্ছে সব।

দিশেহারা রেজা এখন কী করবেন?

  • নাম : নিষিদ্ধ নিশীথে
  • লেখক: সাদাত হোসাইন
  • প্রকাশনী: : অন্যধারা
  • পৃষ্ঠা সংখ্যা : 280
  • ভাষা : bangla
  • ISBN : 9789842983719
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2026

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন