Tumi Theke Jao (তুমি থেকে যাও)

তুমি থেকে যাও

প্রকাশনী:  নবকথন
৳280.00
৳224.00
20 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 1st, July প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

মানুষের জীবনে কিছু মানুষ আসে থেকে যাওয়ার জন্য, আবার কিছু মানুষ থেকে না গিয়েও সারাজীবন রয়ে যায় অনুভবে। “তুমি থেকে যাও” ঠিক সেইসব না বলা অনুভূতি, অভিমান, ভালোবাসা, অপেক্ষা আর ভেঙে না পড়া হৃদয়ের গল্প নিয়ে সাজানো এক কাব্যগ্রন্থ। এই বইয়ের প্রতিটি কবিতায় আছে গভীর আবেগের স্পর্শ কোথাও প্রেমিকার চলে যাওয়ার ভয়, কোথাও তাকে আটকে রাখার আকুতি, কোথাও 

আবার নিজের ভুল শুধরে নিয়ে নতুন করে ভালোবাসতে চাওয়ার প্রতিশ্রুতি। সহজ অথচ হৃদয়ছোঁয়া শব্দে কবি তুলে এনেছেন সম্পর্কের সেই নরম দিকগুলো, যা অনেক সময় মানুষ মুখে বলতে পারে না, শুধু অনুভব করে। চারটি পাঠকপ্রিয় উপন্যাস প্রকাশের পর এটাই লেখকের প্রথম কবিতার বই। উপন্যাসে যেভাবে তিনি বাস্তব জীবন, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের অনুভূতিকে জীবন্ত করে তুলেছেন, 

ঠিক তেমনি এই কাব্যগ্রন্থেও ফুটে উঠেছে একজন প্রেমে হারানো, প্রেমে বেঁচে থাকা মানুষের নিঃশব্দ আর্তি। “থেকে যাও না” এই একটি বাক্যের ভেতরেই লুকিয়ে আছে পুরো বইয়ের অনুভব। যারা ভালোবেসেও হারিয়েছেন, যারা কাউকে আজও মনে গোপনে আগলে রেখেছেন “তুমি থেকে যাও” তাদেরই বই।

  • নাম : তুমি থেকে যাও
  • লেখক: আদেল পারভেজ
  • প্রকাশনী: : নবকথন
  • পৃষ্ঠা সংখ্যা : 104
  • ভাষা : bangla
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2026

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন