কুরআনিক শর্ট লেসন্স
কুরআনিক শর্ট লেসন্স
কখনো কি মনে হয়েছে—কুরআন পড়ছি, কিন্তু কুরআন যেন আমার জীবনকে স্পর্শ করছে না? আয়াতগুলো চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, অথচ হৃদয়ের ভেতরটা একই রয়ে যাচ্ছে?
‘কুরআনিক শর্ট লেসন্স’ আপনাকে থামতে শেখাবে। নিজের অন্তরের দিকে তাকাতে শেখাবে। পরিচিত আয়াতের ভেতর থেকে জীবনের অচেনা সত্যগুলো আবিষ্কার করতে সাহায্য করবে।
এই বইয়ের প্রতিটি সংক্ষিপ্ত আলোচনা যেন হৃদয়ের দরজায় একটি নরম কড়া নাড়া—আমি কোথায় আছি? আমার নিয়ত কেমন? কোন অভ্যাস আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? সত্যের সামনে দাঁড়ানোর সাহস কি আমার আছে?
হিদায়াতের পথে ফিরে আসা, সবরের শক্তি, ইখলাসের সৌন্দর্য, সঙ্গের প্রভাব, আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে নতুন করে গড়ে তোলার আহ্বান—সবকিছুই এখানে এসেছে সহজ অথচ গভীর ভাষায়।
হয়তো এই বইয়ের একটি বাক্যই আপনার জীবনের কোনো একটি অধ্যায়ের মোড় ঘুরিয়ে দিতে পারে। নিজে পড়ুন। ভাবুন। আমল করুন। আর এমন কাউকে উপহার দিন, যার হৃদয়ও কুরআনের আলো খুঁজছে।
- নাম : কুরআনিক শর্ট লেসন্স
- অনুবাদক: মাওলানা জাকির হুসাইন
- লেখক: নোমান আলী খান
- প্রকাশনী: : মুসলিম ভিলেজ
- পৃষ্ঠা সংখ্যা : 144
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026





