Parosh (পারস)

পারস

বিষয় : উপন্যাস
৳500.00
৳350.00
30 % ছাড়

একটি আকস্মিক মৃত্যুকে ঘিরে শুরু হয় প্রশ্নের পর প্রশ্ন। প্রতিটি পদক্ষেপে প্রশ্ন, প্রতিটি প্রশ্নে জটিলতা। পাঠককে নিয়ে যায় এক রহস্যঘন অন্ধকারের পথে, যেখানে ঠিক কোথায় আলো, কোথায় ছায়া-তা বোঝা ভারি দুষ্কর। কে নির্দোষ, কে অপরাধী-এই সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। 

সম্পর্কগুলো ভেঙে পড়ে, মুখোশ খুলে যায়, আর সত্য-সে আসে সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তে। এখানে নারী শুধু দুর্বল নয়, শক্তও নয়-সে মানুষ। এখানে পুরুষ শুধু প্রতিশোধপরায়ণ নয়-সে দ্বিধাগ্রস্ত। এখানে পরিবার মানে আশ্রয় নয় অনেক সময় তা ফাঁদ। এই উপন্যাস আপনাকে চমক দেয়ার  জন্যে লেখা হয়নি। এটি আপনাকে অস্বস্তিতে ফেলার জন্যে লেখা। কারণ, কিছু গল্প পড়ে আর আগের মতো থাকা যায় না। শেষ পৃষ্ঠা বন্ধ করার পরও প্রশ্ন থেকে যাবে-সত্য জেনে গেলে কি সবকিছু ঠিক হয়ে যায়? নাকি কিছু সত্য বেঁচে থাকার ভার আরও বাড়িয়ে দেয়?

শেষ পর্যন্ত সত্য কি সত্যিই  সত্য? নাকি শুধুই ধোঁয়াশা, যা আমাদের নিজস্ব ভয় ও লোভের প্রতিফলন? যদি আপনি এমন গল্প পড়তে চান, যেখানে ন্যায়বিচার সহজ নয়, ভালোবাসা নিখুঁত নয় এবং মানুষ পুরোপুরি ভালো বা মন্দ নয় তাহলে এই বইটি আপনার জন্যে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন