দ্রোহের দাবানল
বর্তমান সময়ের এই ঘুমন্ত বিবেক, ক্লান্ত হৃদয় আর অন্যায়ের ভারে নুয়ে পড়া সমাজে সত্য ও ইনসাফের আহ্বান আজ অত্যন্ত জরুরি। ইতিহাস সাক্ষ্য দেয় সেই
সোনালী যুগে হাসান ইবন সাবিত, কাব ইবন মালিক ও আবদুল্লাহ ইবন রাওয়াহা-এর মতো কবিগণ তাঁদের শব্দের শক্তি দিয়ে মানুষের হৃদয়ে জাগরণ সৃষ্টি করেছিলেন। তাঁদের কবিতা ছিলো সত্যের পক্ষে উচ্চারণ, ঈমানের শক্তি, এবং ন্যায়ের পথে চলার আহ্বান।
সেই ধারাবাহিকতায়, আমাদের সময়েও কিছু কণ্ঠ আছে, যারা কলম ও কণ্ঠের মাধ্যমে সমাজকে জাগিয়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাঁদেরই একজন কবি রাসেল উসামা। তিনি নিয়মিত সমসাময়িক প্রেক্ষাপটে কবিতা রচনা ও আবৃত্তির মাধ্যমে ঘুমন্ত হৃদয়গুলোকে জাগাতে চেষ্টা করেন। তাঁর কবিতায় উঠে আসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সত্যের প্রতি অবিচলতা এবং ইনসাফের পথে অটল থাকার আহ্বান।
রাসেল উসামার রচিত ❝দ্রোহের দাবানল❞ এই কাব্যগ্রন্থ কেবল কিছু শব্দের সমাহার নয়; বরং এটি এক গভীর আহ্বান মানবতার, ন্যায়ের, এবং আত্মশুদ্ধির পথে ফিরে আসার। তাঁর প্রতিটি কবিতার পঙ্ক্তি পাঠকের হৃদয়ে প্রশ্ন তোলে, নাড়া দেয় বিবেককে, এবং নতুন করে ভাবতে শেখায় আমাদের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে।
- নাম : দ্রোহের দাবানল
- লেখক: রাসেল উসামা
- প্রকাশনী: : নবপথ প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





