ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২০টি পাতা পড়ে দেখুন
লাল সবুজের কত কহন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
পৃথিবীর দুই প্রান্তে বিস্তৃত এই উপন্যাসের কাহিনি। গ্রামের আঞ্চলিক ক্ষমতার বিরোধ, পরিবারের মাঝের দ্বন্দ্ব আর দুজন মানুষের স্বপ্নের বয়ান। এই বিস্তৃত পরিমণ্ডলের মাঝে অন্তর্লীন সুর হয়ে আছে মুক্তিযুদ্ধের স্বপ্নের আজকের সময়ে টানাপোড়েনের বয়ান।
এই উপন্যাসের বিস্তৃতি বাংলাদেশের ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে আমেরিকার শিকাগো শহর পর্যন্ত। গ্রামের প্রভাবশালী দুই পরিবারের দুই সন্তান শিরিন আর হাফিজ। তাদের বেড়ে ওঠা আর পরিবারের মাঝে দ্বন্দ্ব। এরই সমান্তরালে চলে স্থানীয় বাজারের নিয়ন্ত্রণ নিয়ে ঘনিয়ে ওঠা বিরোধ তথা ক্ষমতার রাজনীতি। সেই রাজনীতির হাতিয়ার হয় সাম্প্র্রদায়িকতা। একসময় শিরিনের হাতে পড়ে ডা. বিভুরঞ্জনের ডায়েরি। সে ডায়েরিতে লেখা প্রেম আর একাত্তরের গল্প। সমগ্র কাহিনিজুড়েই অন্তর্লীন সুরের মতো পরিব্যাপ্ত হয়ে আছে মুক্তিযুদ্ধের গল্প আর স্বপ্ন। আছে সেই স্বপ্নের আজকের সময়ে টানাপোড়েনের বয়ান।
বইয়ের তথ্য
| নাম | লাল সবুজের কত কহন |
|---|---|
| ইংরেজি নাম | Lal Sobujer Koto Kohon |
| লেখক | রেজাউর রহমান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789849755456 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৭১ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
