After Karbala (আফটার কারবালা)

আফটার কারবালা

৳1,050.00
৳788.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 29th, June প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

কারবালার নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে এক তপ্ত রক্তাক্ত প্রান্তর, ফোরাতের তীর, অবরুদ্ধ এক কাফেলা, আর ইতিহাসের বুক চিরে ওঠা হাহাকার। কিন্তু কারবালা কি শুধুই এক দিনের ট্র্যাজেডি? কেবলই আশুরার বিকেলে শেষ হয়ে যাওয়া এক শোকগাথা? নাকি এর পেছনে  ছিল বহু বছরের জমে ওঠা রাজনৈতিক দ্বৈরথ? এ বইতে চেষ্টা করা হয়েছে কারবালাকে শুধু একটি মর্মান্তিক ঘটনা হিসেবে নয়, বরং তার রক্তাক্ত পটভূমি, ভয়াবহ পরিণতি এবং প্রতিশোধের ঢেউসহ একটি পূর্ণাঙ্গ ঐতিহাসিক ধারাবাহিকতা হিসেবে দেখাতে। মদিনায় কি গণহত্যা করা হয়েছিল? 

মক্কায় অবরোধ চালানো হয়েছিল কেন? খুলাফায়ে রাশেদিনের পর উমাইয়া শাসনের টালমাটাল সময়ে কী কী হলো? উটের যুদ্ধ কেন হয়েছিল? সিফফিনের যুদ্ধের ফলাফল কী ছিল? সুন্নি শিয়া বিভেদের গভীর শিকড় কীভাবে গজালো? সব মিলিয়ে কারবালার কাহিনি আসলে একদিনের নয়। 

আফটার কারবালা’ বইতে উঠে এসেছে সেই পুরো ছবিটুকু। শুধু কারবালার ময়দান নয়, আছে এর আগের উত্তাল রাজনীতিও। শুধু শাহাদাত নয়, তার পরের প্রতিক্রিয়াও। শুধু শোক নয়, প্রতিশোধও। শুধু পরিচিত বয়ান নয়, জানুন কম শোনা অধ্যায়ও। এ ইতিহাস কেবল চোখই ভেজায় না, প্রশ্নও জাগায়। কীভাবে মুসলিম উম্মাহ এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছিল? কেন এমন হলো? কারা এই বিপর্যয়ের পথ তৈরি করলো? কুফা কেন বিশ্বাসঘাতকতা করল? ইয়াজিদের বিরুদ্ধে আপত্তি ছিল কী কী? কারবালার পরে যারা বেঁচে রইলো, তারা কী করলো? প্রতিশোধ কি সত্যিই নেয়া হয়েছিল? কারা নিল? কতদূর নিলো? আর এই এক ঘটনার পর মুসলিম ইতিহাস কোন দিকে মোড় নিল? এসবের উত্তর খুঁজতেই এই বই। পাবেন সেইসব প্রশ্ন, যেগুলো থেকে মুখ ফিরিয়ে থাকা যায়, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না।

যদি জানতে চান কারবালা কীভাবে ঘটলো, কেন ঘটলো, আর তার অভিঘাত কতদূর পর্যন্ত ছড়িয়ে গেলো, তাহলে এই বই আপনাকে থামতে দেবে না। একের পর এক ঘটনা আর ইতিহাসের অন্ধকার মোড় আপনাকে টেনে নিয়ে যাবে রাসুলুল্লাহ (ﷺ)-এর ওফাতপরবর্তী সেই যুগে। সুতরাং, পড়তে শুরু করুন মর্মান্তিক কারবালার রক্তাক্ত পটভূমি, পরিণতি ও প্রতিশোধের জানা-অজানা রুদ্ধশ্বাস এক ইতিহাস- ‘আফটার কারবালা  প্রবেশ করুন ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাময়, সর্বাধিক আলোচিত এক অধ্যায়ে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন