রাজমহল
১৫৭৩ সাল। মুঘল সাম্রাজ্যের সিংহাসন অলংকৃত করে বসে আছেন উপমহাদেশের অন্যতম শক্তিমান সম্রাট জালালউদ্দিন মুহাম্মদ আকবর। তাঁর নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের সীমানা তখন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই সময় চোখে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে শাহী
বাংলার সিংহাসনে আরোহণ করলেন এক তরুণ সুলতান। শাহী বাংলার হারানো জৌলুশ ফিরিয়ে আনতে পাহাড়সম অটলতা নিয়ে তিনি সম্রাট আকবরের পথরোধ করে দাঁড়ালেন। কে ছিলেন বাংলা সালতানাত তথা গ্রেটার বাংলার সেই মহান সুলতান? যিনি
রাজমহলের যুদ্ধে সম্রাট আকবরের বিরুদ্ধে লিখেছিলেন ইতিহাসের এক রক্তক্ষয়ী অধ্যায়। সীমিত শক্তি আর আস্থাভাজন অধীনস্তদের বিশ্বাসঘাতকতায় পতিত হওয়া সত্ত্বেও যিনি কখনওই থেমে যাওয়ার কথা ভাবেননি।
বাংলা সালতানাতের ভাগ্যনির্ধারক সেই রাজমহলের যুদ্ধে কী হয়েছিল? ইতিহাস কি তাঁর বিজয়ের কথা লিখেছিল? নাকি পরাজয়ের গ্লানিময় এক রক্তাক্ত অধ্যায় রচনা করেছিল?
- নাম : রাজমহল
- লেখক: হোজাইফা হোসাইন
- প্রকাশনী: : প্রয়াস প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





