Chemistry Olympiad (কেমিস্ট্রি অলিম্পিয়াড)

কেমিস্ট্রি অলিম্পিয়াড

৳350.00
৳280.00
20 % ছাড়

কেমিস্ট্রি অলিম্পিয়াডে বিজ্ঞান জিজ্ঞাসার অন্ত নেই। রসায়ন বিজ্ঞানের নানা বিষয়ে জিজ্ঞাসার পাশাপাশি বিজ্ঞানের যৌক্তিক ব্যাখ্যা, সৃজনশীলতার পাশাপাশি নানা প্রশ্নের সমাধান করতে হয়। এছাড়াও অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের পাঠ্যবইয়ের রসায়ন বিজ্ঞানের পড়াগুলো অনুশীলন ও মুখস্থ রাখা জরুরি। মোটকথা রসায়ন বিজ্ঞানের সবকিছুই আয়ত্বে রাখতে হয়।

বর্তমানে দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিকভাবে বিজ্ঞান অলিম্পিয়াডে কেমিস্ট্রি ও ফিজিক্স আলাদা আলাদা প্রতিযোগিতার আয়োজন হয়। এছাড়াও দেশ বিদেশে বিজ্ঞান উৎসব, বৈজ্ঞানিক জ্ঞান চর্চাকে কেন্দ্র করে নানা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এসব প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ের বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণ দিন দিন বেড়েই চলেছে। মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ের বহু শিক্ষার্থী বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসবে তাদের মেধার পরিচয় দিতে সক্ষম হয়েছে। কিন্তু বিজ্ঞান অলিম্পিয়াড ও উৎসবের ধারণা অনেক শিক্ষার্থীর কাছে এখনও নতুন। কারও কারও কাছে পরিচিত হলেও অনেকেই এই মেধাভিত্তিক প্রতিযোগিতায় প্রশ্নের ধরণ ও প্রশ্ন সম্পর্কে জানেন না। এখানে বিজ্ঞানের নানা শাখার নানা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকা জরুরি। এমতাবস্থায় ছাত্র-ছাত্রীদের বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ ও সমৃদ্ধির কথা বিবেচনা করেই এই বইটি রচিত হয়েছে।

বিজ্ঞানের পরিসর আজ ব্যাপকভাবে বিস্তৃত। বিজ্ঞানের সকল শাখার সীমাহীন অগ্রগতিতে বিশ্ব আজ আধুনিক সভ্যতার শীর্ষে পৌঁছে গিয়েছে। গবেষণার পর গবেষণা আর নতুন নতুন আবিষ্কার বিজ্ঞানের গুরুত্বকে অপরিহার্যভাবে আমাদের জীবনযাত্রার সাথে যুক্ত করেছে। তাই আসুন আমরা কেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশগ্রহণ করে নিজের মেধা ও বুদ্ধির ব্যবহার করে সাফল্যের পথে এগিয়ে চলি। এই গ্রন্থে রয়েছে কেমিস্ট্র অলিম্পিয়াডের নানা বিষয়, বিজ্ঞানের নানা আবিষ্কার, গবেষণা ও ত্বত্ত্বের সমাহার। সেসব জ্ঞানের বিষয়বস্তুকে জানতে পারলে আমাদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হবে। আমরা মেধা ও দক্ষতায় সর্বক্ষেত্রে সফলতার পরিচয় দিতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন