আমার সম্রাট জীবন
চীন দেশের জনপ্রিয় লেখক সু গোঃ (১)-এর উপন্যাস আমার সম্রাট জীবন (我的帝王生涯) বা প্রেক্ষাপটের ঝাল আড়াই হাজার বছর আগের, অখনকার চীন দেশ বিভক্ত ছিল অনেক গুলো ছোট ছোট দেশে। এমনই একটা দেশের নাম দিয়ে দেশ, চীনা ভাষায় বললে হয় সিয়ে কুয়ো (ট)।
সিয়ে দেশের সম্রাটের মৃত্যুর পর প্রয়াত সম্রাটের ওয়াসিয়ৎ নামা অনুসারে তাঁর পঞ্চম পুত্র তুয়ান পাই (৪) ১৪ বছর বয়সে দিয়ে দেশের সিংহাসনে বসেছিল। কিন্তু সেই ওয়াসিয়ৎ নামাটা কি আমল ছিল? তুয়ান পাই-এর দাদী হুয়াং ফু ফুরেন (皇夫人) সেটাকে বদলে দিয়েছিলেন, যা কিনা
তুয়ান পাই জানতে পেরেছিল বছ বছর পরে। একজন অযোগ্য মানুষকে সিংহাসনে বসালে একটা দেশ কি কি বাস্তবতার মুখামুখি হতে পারে তারই একটা প্রাণবন্ত বর্ণনার উপস্থাপন হচ্ছে এই উপন্যাস। তুমান পাই সম্রাট হিসেবে জীবন যাপন করেছিল আর্ট বছর। তারপর আসে সিংহাসনচ্যুতি,
সিংহাসনে আসিন হয় বুয়ান পাই-এর জ্যেষ্ঠ প্রাতা, প্রয়াত সম্রাটের সত্যিকারের ওয়াসিয়ৎ নামায় যার নাম উল্লেখ করছিল সম্রাটের উত্তরাধিকারী হিসেবে। তুয়ান পাই হরে যায় একজন সাধারণ মানুষ, সিংহাসন হারানোর পরবর্তী জীবনে। জীবন তুয়ান পাই-কে শিখায় অনেক কিছু, যা সে আগে
জানতো না। যে হয়ে ওঠে একজন মানবিক গুণে সমৃদ্ধ হওয়া মানুষে। সে দড়ির উপর দিয়ে হাঁটার কসরত রপ্ত করে হয়ে উঠেছিল একজন গুণী শিল্পী। উত্থান পতন, সম্রাট থেকে সাধারণ মানুষ জীবন থেকে নেয়া এক কাহিনীর রূপায়ণ হচ্ছে এই উপন্যাস আমার সম্রাট জীবন।
- নাম : আমার সম্রাট জীবন
- অনুবাদক: শামীম আহসান মহেব উল্লাহ
- প্রকাশনী: : আহমদ পাবলিশিং হাউজ
- পৃষ্ঠা সংখ্যা : 287
- ভাষা : bangla
- ISBN : 978984110134
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2023





