Happy the Man: Sukher Shomikoron (হ্যাপি দ্য ম্যান: সুখের সমীকরণ)

হ্যাপি দ্য ম্যান: সুখের সমীকরণ

৳280.00
সুখ! বড়োই কাম্য এবং লোভনীয় একটি শব্দ। 'লোভনীয়' কারণ তামাম দুনিয়ায় এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর, যে কি না সুখী হতে চায় না। বস্তুত 'সুখে অরুচি' এমন মানুষ সত্যি বিরল। বিরল বলছি অর্থাৎ এমনও কেউ কেউ আছেন যাঁরা আদতেই '
সুখে সুখী' নন! তাঁদের অসুখী হওয়ার তেমন কোনো কারণ নেই, অথচ তাঁরা দুঃখবিলাসী। সহজ করে বললে, সুখ নিতান্তই মনের ব্যাপার। এর সোজাসাপটা কোনো ফর্মুলা নেই। অনেকে অল্পে খুশি, দিনান্তে দুটো ডালভাত খেয়ে তাঁরা মনের সুখ খুঁজে পান। 
আবার অনেকের অঢেল থাকা সত্ত্বেও কিছুতেই পরিতৃপ্তি আসে না। এমন বুভুক্ষু স্বভাব তাঁদের সবসময় অসুখী করে রাখে। মহামতি গৌতম বুদ্ধ যথার্থ বলেছেন- ডিজায়ার কিল্স হ্যাপিনেস। যার যত চাহিদা, তার সুখ তত কম। খুব বেশি বুঝলেও বিপদ। 
ইগনোরেন্স ইজ ব্লিস! হার্ভার্ড স্কলার ও মার্কিন মনস্তত্ত্ববিদ আর্থার সি ব্রুকস সুখের সংজ্ঞায় বলেছেন, 'হ্যাপিনেস ইজ অ্যা চয়েস, অ্যা মাইন্ডসেট, অ্যা ডিসিপ্লিন দ্যাট কামস ফ্রম কনশাস ডেইলি ডিসিশন।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন