বিবিধ

একই সূত্রে গাঁথা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳480

৳ 60020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 120

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এ বইয়ের প্রবন্ধগুলো বিভিন্ন বিষয় নিয়ে লেখা; কিন্তু এদের সব কটির পেছনেই একটা অসন্তোষ আছে। বস্তুত অসন্তোষ ছাড়া কোনো সৃষ্টিই সম্ভব নয়। তবে এখানে কার্যকর যে অসন্তোষ তা ব্যক্তিগত নয়, সমষ্টিগত। লেখক ইতিহাসের দিকে তাকিয়েছেন, এবং স্বভাবতই দেখতে পেয়েছেন পুঁজিবাদের মনুষ্যবিদ্বেষী দৌরাত্ম্য। পুঁজিবাদ চরিত্রগতভাবেই পিতৃতান্ত্রিক। লেখকের অসন্তোষ সমাজ ও সংস্কৃতির ওপর ওই দুই শত্রুর আধিপত্য নিয়েই। ভেতরে ভেতরে একটা আকাঙ্ক্ষাও আছে। আকাঙ্ক্ষা মুক্তির। বস্তুত ওই আকাঙ্ক্ষাটাই অসন্তোষের মূল কারণ। লেখাগুলোকে তাই মোটেই উদ্দেশ্যবিহীন বলা যাবে না; কিন্তু উদ্দেশ্যের প্রকাশটা ঘটেছে সাহিত্যিক উপায়ে। যে কোনো প্রবন্ধে বক্তব্যটাই হয়ে দাঁড়ায় প্রধান, কিন্তু কোনো প্রবন্ধই নাড়া দেয় না যদি তাতে নান্দনিক গুণ না থাকে। অন্য লেখকদের মতো এই লেখকও তা জানেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম একই সূত্রে গাঁথা
ইংরেজি নাম Ekoi sutre gatha
লেখক সিরাজুল ইসলাম চৌধুরী
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় বিবিধ
আইএসবিএন 9789845100502
পৃষ্ঠা সংখ্যা ৪৭২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
সিরাজুল ইসলাম চৌধুরী

লেখক সম্পর্কে

সিরাজুল ইসলাম চৌধুরী

সিরাজুল ইসলাম চৌধুরী (জন্ম. ১৯৩৬) পেশায় সাহিত্যের অধ্যাপক এবং অঙ্গীকারে লেখক। এই দুই সত্তার ভেতর হয়তো একটা দ্বন্দ্বও রয়েছে, তবে সেটা অবৈরী, মোটেই বৈরী স্বভাবের নয়। পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক, অবসরগ্রহণের পর ওই বিশ্ববিদ্যালয়েরই প্রফেসর এমেরিটাস হিসাবে মনোনীত হয়েছেন। তিনি শিক্ষা লাভ করেছেন রাজশাহী, কলকাতা, ঢাকা এবং ইংল্যান্ডের লীডস ও লেস্টার বিশ্ববিদ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 480

৳ 60020% ছাড়