Body of Avidance (বডি অব অ্যাভিডেন্স)

বডি অব অ্যাভিডেন্স

৳470.00
৳353.00
25 % ছাড়

বেরিল ম্যাডিসন...ছদ্মনামে লেখালেখি করলেও লেখিকা হিসেবে বেশ সফল। কিন্তু তার নির্ঝঞ্জাট জীবনে আঘাত হানল অনাকাক্সিক্ষত এক ফোনকল। কেউ একজন মাসে এক-দুইবারের জন্য হলেও ফোন দিতে লাগল তাকে। চেনা নেই, জানা নেই...অজ্ঞাত মানুষটা হুমকি দিল বারবার। আর এই কারণে বাধ্য হয়ে রিচমন্ড ছেড়ে কি ওয়েস্টে পালিয়ে গেল সে। বেশ কয়েক মাসের মাথায় জরুরি প্রয়োজনে যখন বাড়ি ফিরল, খুন হলো সেই রাতেই। সেই সাথে খোয়া গেল তার আত্মজীবনীর পাণ্ডুলিপি।

খুন হওয়ার পেছনে কারণ কী? এমন কী রয়েছে, যার কারণে উধাও হলো পাণ্ডুলিপিটা? প্রাথমিকভাবে সন্দেহের তীর গিয়ে পড়ল বেরিলের গুরু ক্যারি হারপারের ওপরে। কিন্তু কয়েক দিনের মাথায় তিনিও খুন হলেন। চিফ মেডিক্যাল এক্সামিনার ডা. স্কারপেট্টার সামনে এবার জটিলতম রহস্য...বিশ্লেষণী ক্ষমতার মাধ্যমে শুধু খুনিকে নয়, বের করতে হবে খুনের পেছনে থাকা কারণগুলোও।

এদিকে আড়ালে-আবডালে ভয়ংকর এক সত্তা নজর রাখছে খোদ স্কারপেট্টার ওপরে। উপন্যাসটির স্তরীভূত রহস্য এবং স্কারপেট্টার তুখোড় বুদ্ধিমত্তার সাহায্যে রহস্য উন্মোচনের ধরন আপনাকে প্যাট্রিসিয়া কর্নওয়েলের শব্দশৈলীর রাজ্যে হারিয়ে যেতে বাধ্য করবে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন