Physics Olympiad (ফিজিক্স অলিম্পিয়াড)

ফিজিক্স অলিম্পিয়াড

৳350.00
৳280.00
20 % ছাড়

ফিজিক্স অলিম্পিয়াডে বিজ্ঞান নিয়ে আমাদের জিজ্ঞাসার অন্ত নেই। পদার্থ বিজ্ঞানের নানা বিষয়ে জিজ্ঞাসার পাশাপাশি বিজ্ঞানের যৌক্তিক ব্যাখ্যা, সৃজনশীল ও বুদ্ধির প্রশ্ন সহ নানা প্রশ্নের সমাধান করতে হয়। এছাড়াও অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের পাঠ্যবইয়ের পদার্থ বিজ্ঞানের পড়াগুলো অনুশীলন ও মুখস্থ রাখা জরুরি। মোটকথা পদার্থ বিজ্ঞানের সবকিছুই আয়ত্বে রাখতে হয়।

বর্তমানে দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিকভাবে বিজ্ঞান অলিম্পিয়াডে ফিজিক্স ও কেমিস্ট্রি আলাদা আলাদা প্রতিযোগিতার আয়োজন হয়। এছাড়াও দেশ বিদেশে বিজ্ঞান উৎসব, বৈজ্ঞানিক জ্ঞান চর্চাকে কেন্দ্র করে নানা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এসব প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ের বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণ দিন দিন বেড়েই চলেছে। মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ের বহু শিক্ষার্থী বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসবে তাদের মেধার পরিচয় দিতে সক্ষম হয়েছে। কিন্তু বিজ্ঞান অলিম্পিয়াড ও উৎসবের ধারণা অনেক শিক্ষার্থীর কাছে এখনও নতুন। কারও কারও কাছে পরিচিত হলেও অনেকেই এই মেধাভিত্তিক প্রতিযোগিতায় প্রশ্নের ধরণ ও প্রশ্ন সম্পর্কে জানেন না। এখানে বিজ্ঞানের নানা শাখার নানা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকা জরুরি। এমতাবস্থায় ছাত্র-ছাত্রীদের বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ ও সমৃদ্ধির কথা বিবেচনা করেই এই বইটি রচিত হয়েছে।

বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞানের আধুনিকতার পূর্ণ বিকাশে পৃথিবীর সবকিছু পাল্টে গেছে। নানা বিচিত্র পথে বিজ্ঞানের অভিযাত্রা। অসমাপ্ত এর পথ। দীর্ঘ সাধনা, অভিজ্ঞতা, ভাবনা, পর্যবেক্ষণ ও পরীক্ষণ, তত্ত্বসৃষ্টি, প্রকৃতির রহস্য উদঘাটন ও নিয়ম আবিষ্কার, যন্ত্র নির্মাণ ও পরিবেশকে নিয়ন্ত্রণ- এমন অনেক কাজের ভিতর দিয়ে যে বিজ্ঞানের উদ্ভব তা বিস্তৃত ও বহুমুখি। মানব সভ্যতার মতই বিজ্ঞানের বয়স দীর্ঘ, এর শিকড় অনেক গভীরে।

বিজ্ঞান কি? এ প্রশ্নের তাই কোনো সংক্ষিপ্ত জবাব নেই। বিজ্ঞানের সংজ্ঞার্ত সীমিত পরিসরে ধরা পড়ে না। তবু অসংখ্য পৃথক পৃথক ছবি আমরা তুলে ধরতে পারি বিজ্ঞানের। নানা দৃষ্টিকোণ থেকে নেয়া এসব ছবির সমন্বয়ে তখন একটি পূর্ণতার পরিচয় ফুটে উঠতে পারে। এ যেন বিশাল বহুতল, ক্রমনির্মীয়মান এক প্রাসাদকে অন্ধকারে আবিষ্কার করা- টর্চের সাহায্যে বিভিন্ন দিক থেকে আলো ফেলে ফেলে।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন