ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

শেয়ারবাজার ও বিনিয়োগ

টাকার গন্ধ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳60

৳ 8025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 20

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"টাকার গন্ধ" বইটির সম্পর্কে কিছু কথা: এক টুকরা কাগজ—টাকা, পাউন্ড, ডলার ইত্যাদি। টাকার রয়েছে ক্রয়ক্ষমতা। কিন্তু নিজস্ব কোনাে মূল্য নেই। এক সময় ছিল। যখন টাকা ছিল সােনা ও রুপার। টাকা যখন কাগজ দিয়ে তৈরি হলাে, তখন তাতে গন্ধ লাগলাে। টাকা হলাে সম্রাজ্যবাদের হাতিয়ার। ফলে বিনা যুদ্ধে বিশ্ব জয় হলাে। সময়ের ব্যাপ্ত পরিসরে বিবর্তনের ধারায় কাগজের টাকা আজ বিলুপ্তির পথে। বিশ্ব মন্দা থেকে তা বুঝা যায়। হয়তাে ফিরে যেতে হবে আবার সেই পণ্য বা পণ্যভিত্তিক মুদ্রায়। কিন্তু সে তাে পরের কথা। এখন মন্দার ফলে টাকার কষ্ট বাড়ছে বিশ্বব্যাপী।

তাই কাঁদে টাকা কাঁদে মানুষ। বিশ্বের শ্রেষ্ঠ ধনী দেশের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে বসে কোনাে কার্যকর সমাধান বের করতে পারেননি। এমতাবস্থায় আমাদের করণীয় কি? জানতে হবে। জেনে বুঝে নিজেকে বদলাতে হবে। বাজার—অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। মধুর চেয়ে মিষ্টি যে টাকা তার আবার গন্ধ কি? টাকা মানেই তাে ক্ষমতা। কিন্তু টাকা দিয়ে সবকিছু করা যায় না। যেমন—টাকা দিয়ে বালিশ কেনা যায়; ঘুম কেনা যায় না। টাকা কারাে জন্য সম্পদ; কারাে জন্য বিপদ। দুনিয়া জুড়ে এখন যে অর্থনৈতিক মন্দা চলছে তাও এই টাকার জন্য। তাই তাে টাকার এত গন্ধ এবং কষ্ট। টাকার কষ্ট দূর করে জীবনকে সুখী করতে এ বই আপনাকে সাহায্য করবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম টাকার গন্ধ
ইংরেজি নাম Takar Gondho
লেখক ড. মাহমুদ আহমদ
প্রকাশনী মুক্তদেশ প্রকাশন
বিষয় শেয়ারবাজার ও বিনিয়োগ
আইএসবিএন 9789848684583
পৃষ্ঠা সংখ্যা ৬৪
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০০৯
ড.

লেখক সম্পর্কে

ড. মাহমুদ আহমদ

ড. মাহমুদ আহমদ ১৯৬০ সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি প্রাপ্ত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন এবং ইরানে ব্যাংকিং প্রশিক্ষণ লাভ করেন। তিনি সোনালী ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থায় ফিন্যান্সিয়াল এনালিস্ট ছিলেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ দশ বছর ফ্যাকাল্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 60

৳ 8025% ছাড়