Moddhobitto jiboner mane (মধ্যবিত্ত জীবনের মানে)

মধ্যবিত্ত জীবনের মানে
জীবনমুখী কাব্যগ্রন্থ

প্রকাশনী:  চলন্তিকা
৳100.00
৳85.00
15 % ছাড়

কবিতা ব্যক্তিমননের শস্য। তার জন্য ধান-পানের মতো আলো-বাতাস-জল লাগে। সেইসঙ্গে লাগে রক্তের তাপ ও তপস্যা। নবীন কবি শেখ সাদী মারজান মননক্ষেত্রে আবেগী ও আলোকময়। নিজের পরিচিত বৃত্তই তাঁর কবিতার পথচলা। কারণ তিনি নিজেই জানেন,'একটাই জীবন'। জান্নাত হোক বা জাহান্নাম, তা এখানেই। সেই জীবনসমুদ্রের ঢেউ সকলের চোখে পড়ে, কিন্তু কবিই তার ব্যাখ্যা ও বিবেক নির্মাণ করতে পারেন। কবি লিখেছেন- "সংকুচিত ডানার ছোট্ট পাখি/একা উড়ে কতদূর যেতে পারে?"

এই সৎ ও সত্য উচ্চারণই এই কবির সাহস ও শক্তি। W.R. Reodgerr বলেছিলেন, the poetry of real life' এই সত্য শেখ সাদী প্রতিটি কবিতার চরণে প্রতিভাত করেছেন। কাব্যনির্মাণের যা কিছু দুর্বলতা,তাকে নিজস্ব অভিজ্ঞতা ও আবেগে স্বতন্ত্র স্থাপত্য করতে পেরেছেন। এই কবিই যখন লেখেন- "বেদনার্ত বেহালার করুণ সুরের মতো" তখন ভবিষ্যতের শক্তিশালী কবির মুখ আমরা স্পষ্ট দেখতে পাই। শুভঙ্কর দাস, কবি, পশ্চিমবঙ্গ, ভারত

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন