আকিদা ওয়াসিতিয়্যা ও তার ব্যাখ্যা
যারা সালাফি মানহাজ অনুযায়ী বিশুদ্ধ আকিদাহ সম্পর্কে জানতে চান, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল গ্রন্থ। বিশেষ করে আল্লাহর সিফাত সম্পর্কিত জটিল বিষয়গুলো এখানে দালিলিক ও যৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে।
বইটির বিশেষ বৈশিষ্ট্য:
বিন্যাস: বইটিতে মূল আরবি ইবারত (মতন) এবং তার নিচে ইমাম ইবনু উসাইমিনের ব্যাখ্যা আলাদা শিরোনামে সাজানো হয়েছে, যা পাঠকের বোঝার জন্য সহজ ।
পরিশিষ্ট (ইস্তিওয়া বিতর্ক): বইটির শেষে অনুবাদক একটি দীর্ঘ গবেষণাধর্মী পরিশিষ্ট যুক্ত করেছেন। এতে আল্লাহর আরশে ‘ইস্তিওয়া’ (আরোহণ/সমাসীন হওয়া) সংক্রান্ত শাব্দিক ও তাত্ত্বিক বিতর্ক নিরসন করা হয়েছে এবং ‘বসা’ বা ‘আরোহণ করা’ শব্দ ব্যবহারের পক্ষে সালাফদের মতামত ও দলিল পেশ করা হয়েছে । মধ্যমপন্থা: বইটিতে খারেজি, মুতাজিলা, শিয়া, জাবারিয়া বা কাদারিয়ারা ইত্যাদি বিভ্রান্ত দলের বিপরীতে আহলুস সুন্নাহকে একটি মধ্যপন্থী দল হিসেবে উপস্থাপন করা হয়েছে।
- নাম : আকিদা ওয়াসিতিয়্যা ও তার ব্যাখ্যা
- লেখক: ইমাম ইবনু তাইমিয়া রহ
- প্রকাশনী: : ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
- পৃষ্ঠা সংখ্যা : 336
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





