আবর্তন
চেয়ারম্যান বাড়ির নতুন বউয়ের পায়ের কাছেই পড়ে আছে এই বাড়ির বহু পুরাতন বিশ্বস্ত কাজের লোক আজমলের লাশ। লাশের পাশেই জ্ঞান হারিয়ে পড়ে আছে গতকাল সন্ধ্যায় নিয়ে আসা নতুন বউ। ভোরের আলো পৃথিবীর বুকে আঁচড়ে পড়ার সাথে সাথেই এই ভয়াবহ ঘটনার খবরও ছড়িয়ে পড়ল পুরো গ্রাম জুড়ে৷ ঘটনা যখন চেয়ারম্যান বাড়ির অন্দরমহলে পৌঁছায় ততক্ষণে লাশের কাছে গ্রামের অনেকেই দাঁড়িয়ে আছে। সবাই দেখছে আহত হয়ে পড়ে থাকা নতুন বউকে, যার জ্ঞান এখনো ফিরে আসেনি।
সকলেই কানাকানি করতে রইলো্, খুনটা আসলে করেছে কে? নতুন বউ না অন্য কেউ? যদি নতুন বউ করে থাকে তাহলে তো তার পালিয়ে যাওয়ার কথা। এখানে পড়ে থাকার কোনো কথা নেই। তাহলে? সব প্রশ্নের উত্তর যেন থমকে আছে এখানেই। ঘটনা শুরু গতকাল দুপুরের পর। চেয়ারম্যান বাড়ির একমাত্র ছেলের সাথে গতকালই বিয়ে হয় রক্তে মাখামাখি এই মেয়ের। যদিও-বা পারিবারিক বিয়ে নয়, “ধর তক্তা, মার পেরেক” নামের বিয়ে।
- নাম : আবর্তন
- লেখক: সমুদ্রিত সুমি
- প্রকাশনী: : নবকথন
- পৃষ্ঠা সংখ্যা : 152
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





