সামাজিক ও অর্থনৈতিক সমতার সংগ্রামে বাংলাদেশ ও অন্যান্য
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সামাজিক ও অর্থনৈতিক সমতার সংগ্রামে বাংলাদেশ ও অন্যান্য ' বইটিতে লেখকের ২০ টি নিবন্ধ সন্নিবেশিত হয়েছে । নিবন্ধগুলো বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া সমসাময়িক উল্লেখযোগ্য বিষয়ে নাতিদীর্ঘ বিশ্লেষণের মাধ্যমে লেখকের মননশীলতা তুলে ধরেছে । তাঁর রচনা শৈলীতে পাঠকমাত্রকেই আলোকিত ও ঋদ্ধ করার প্রয়াস লক্ষ্য করা যায় । বইটি প্রকাশ করতে পেরে সুবর্ণ আনন্দিত ও গর্বিত । তিনি বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই লিখে আসছেন । বাংলা ভাষায় লেখা তার বই এর সংখ্যা বিশেরও বেশী । ২০০৩ সালে তার লেখা ‘ জেলের কথা মানুষের কথা ’ , আলোড়ন সৃষ্টি করেছিল ।
২০০৯ সালে তার ' জেল বাসের স্মৃতি , ' Notes From a Prison - Bangladesh ' বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে যুগপৎভাবে প্রকাশিত হয়েছে । আর্থ সামাজিক বিষয়ে নিয়মিত কলাম লিখে তিনি সুধী সমাজের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছেন । তার লেখায় তিনি সব সময় মুক্ত সংস্কৃতির কথা বলেছেন , তার অদমিত চর্চা করেছেন । তার মতে মুক্ত সংস্কৃতি ইঙ্গিত সভ্যতার সূচক ও বাহক । তার পাঠকদের অনেকেই মনে করেন যে তার এই সংকলনের প্রবন্ধগুলো দেশ ও সমাজে মুক্ত সংস্কৃতির প্রয়োজন ফুটিয়ে তুলবে ।
বইয়ের তথ্য
| নাম | সামাজিক ও অর্থনৈতিক সমতার সংগ্রামে বাংলাদেশ ও অন্যান্য |
|---|---|
| ইংরেজি নাম | shamajik o orthonoitik shomotar shongramey bangladesh o onnanno |
| লেখক | ড. মহীউদ্দীন খান আলমগীর |
| প্রকাশনী | সুবর্ণ |
| বিষয় | সমাজ ও সভ্যতা |
| আইএসবিএন | 9789849652700 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
