বিজ্ঞান ডিকশনারী
বিজ্ঞানে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দকোষ, ব্যাখ্যা-বিশ্লেষণ, আবিষ্কার, সেরা বিজ্ঞানী ও আবিষ্কারকসহ বৈজ্ঞানিক জ্ঞান ও তত্ত্বের সংকলন "বিজ্ঞান ডিকশনারি।
বিজ্ঞানের মৌলিক শব্দকোষ এবং সকল শাখায় ব্যবহৃত শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ সহ বৈজ্ঞানিক জ্ঞানের যাবতীয় বিষয় নিয়ে বিজ্ঞান ডিকশনারিতে আলোচনা করা হয়েছে।
এই সংকলন ধর্মী গ্রন্থটি অধ্যয়ন করে স্কুল কলেজের শিক্ষার্থীরা নিজেদের বিজ্ঞান সম্পর্কে জানার কৌতূহল পূরণ করতে পারবে এবং তাঁদের দক্ষতা ও মেধার বিকাশ ঘটাতে সক্ষম হবে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় শীর্ষে পৌঁছাতে সক্ষম হবে এবং ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে পারবে ইনশাআল্লাহ।
বর্তমান যুগ তাই বিজ্ঞানের চরম বিকাশের যুগ। বিজ্ঞানের আধুনিকতার পূর্ণ বিকাশে পৃথিবীর সবকিছু পাল্টে গেছে। নানা বিচিত্র পথে বিজ্ঞানের অভিযাত্রা। অসমাপ্ত এর পথ। দীর্ঘ সাধনা, অভিজ্ঞতা, ভাবনা, পর্যবেক্ষণ ও পরীক্ষণ, তত্ত্বসৃষ্টি, প্রকৃতির রহস্য উদ্ঘাটন ও নিয়ম আবিষ্কার, যন্ত্র নির্মাণ ও পরিবেশকে নিয়ন্ত্রণ-এমন অনেক কাজের ভিতর দিয়ে যে বিজ্ঞানের উদ্ভব তা বিস্তৃত ও বহুমুখি। মানব সভ্যতার মতই বিজ্ঞানের বয়স দীর্ঘ, এর শিকড় অনেক গভীরে।
বিজ্ঞানে আমরা তথ্য খুঁজি নানা বস্তু ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে যা পরীক্ষালব্ধ ও নির্ভরযোগ্য। বিজ্ঞান তাই প্রকৃতি সম্পর্কে পরীক্ষিত জ্ঞান। সুশৃঙ্খলভাবে বিন্যস্ত তথ্য। বিজ্ঞানে তথ্য অর্জনের ও জ্ঞান সৃষ্টির একটি বিশেষ পদ্ধতি আছে। পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রকল্প বা ধারণা সৃষ্টি; প্রকল্পকে ব্যবহার করে তত্ত্ব দাঁড় করানো; তত্ত্বে অবরোহী ফলকে পরীক্ষা করে তত্ত্বের সত্যতা যাচাই-ইত্যাদি। শুধু নির্ভুল তথ্য লাভ নয়, কি পদ্ধতিতে তা অর্জিত হলো সেটাও গুরুত্বপূর্ণ। বিজ্ঞান তাই একটি পদ্ধতি।
বিজ্ঞান মিল খুঁজে বেড়ায় প্রকৃতির ঘটনাবলির মধ্যে; বিজ্ঞানের আবিষ্কৃত প্রতিটি নিয়মই আসলে প্রকৃতির এক একটি অন্তর্নিহিত প্রতিসাম্যকে প্রকাশ করে। পরমাণুর গড়নে, কেলাসের গঠনে, সূর্যকে ঘিরে গ্রহদের আবর্তনে, নক্ষত্র জগতে বিজ্ঞানী বিন্যাস ও শৃঙ্খলার সন্ধানী। বিজ্ঞান তাই সুন্দরের সাধনা।বিজ্ঞানের কোনো তথ্য বা তত্ত্বকে পরম বলে ধরা হয় না।
- নাম : বিজ্ঞান ডিকশনারী
- লেখক: মোস্তাক আহ্মাদ
- প্রকাশনী: : দি স্কাই পাবলিশার্স
- পৃষ্ঠা সংখ্যা : 160
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





