অনন্ত নক্ষত্রের অপেক্ষায়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মহাকাশের বিশালতায় নক্ষত্রদের যেমন রয়েছে নিজস্ব কক্ষপথ আর আলো-আঁধারের গল্প, তেমনি মানুষের প্রতিটি জীবনও একেকটি স্বতন্ত্র মহাকাল। আমার ‘অনন্ত নক্ষত্রযুগের অপেক্ষায়’ কাব্যগ্রন্থটি মূলত সেই নিজস্ব মহাকালেরই অন্তর্লীন দলিল—যেখানে দীর্ঘ প্রতীক্ষা, নিঃশব্দ অভিমান, দূরত্ব আর হারিয়ে যাওয়ার বেদনার ভেতর দিয়ে মানুষ নিজের কাছে পৌঁছানোর পথ খুঁজে নেয়।
এই কবিতাগুলো কেবল বিরহের কোনো সাধারণ আর্তনাদ নয়; শহুরে যান্ত্রিকতার ভিড়ে দাঁড়িয়ে থাকা কোনো নিঃসঙ্গ মনের আত্মিক সংলাপ। কংক্রিটের বন্দীশালা থেকে জোছনার ঠিকানা, কিংবা দৃশ্যমান দূরত্বের ওপার থেকে অদৃশ্য নক্ষত্রপথ—প্রতিটি পঙ্ক্তিতে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বেঁচে থাকার ক্লান্তি, না-পাওয়ার বেদনা এবং শেষ পর্যন্ত নিজের ভেতর আলো হয়ে জ্বলে ওঠার অদম্য আকৃতি।
সময়, মহাকাল আর জীবনের আপেক্ষিকতাকে আমি খুব সূক্ষ্ম অনুভবে ছুঁয়ে যেতে চেয়েছি। ব্যস্ত চত্বরের ভিড়ে, অচেনা শহরের নীরবতা আর ফেলে আসা দিনের দীর্ঘশ্বাসের মাঝে যারা নিজেদের হারিয়ে আবার খুঁজে বেড়ান, এই কবিতাগুলো তাদেরই দীর্ঘ অপেক্ষার এক চিরন্তন ছায়াপথ হয়ে উঠুক।
বইয়ের তথ্য
| নাম | অনন্ত নক্ষত্রের অপেক্ষায় |
|---|---|
| ইংরেজি নাম | Anonto Nokkhotrer Opekkhay |
| লেখক | সাইমা সাদিয়া |
| প্রকাশনী | নবকথন |
| বিষয় | বাংলা কবিতা |
| আইএসবিএন | 978-984-689-111-9 |
| পৃষ্ঠা সংখ্যা | ৫৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!