Sagorotoler rohosso (সাগরতলের রহস্য)

সাগরতলের রহস্য

প্রকাশনী:  বাংলাপ্রকাশ
৳350.00
৳263.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 31st, May প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

সাগর-পৃথিবীর বুকে বিস্তৃত এক অনন্ত নীল রহস্য। এর গভীরে লুকিয়ে আছে এমন সব আশ্চর্য প্রাণী ও বিস্ময়কর জগৎ, যা আমাদের চোখে খুব কমই ধরা পড়ে। ওপরে যখন রোদ ঝলমল করছে, তখন সাগরের তলদেশে চলছে এক ভিন্ন পৃথিবীর গল্প-আলোহীন, নীরব অথচ প্রাণে ভরপুর এক  জগৎ। সাগরতলের রহস্য বইটি পাঠকদের নিয়ে যাবে সাগরের বিভিন্ন স্তরে-সূর্যালোকিত পৃষ্ঠ থেকে শুরু করে গভীর অন্ধকার অ্যাবিসাল জোন পর্যন্ত।

বইটি পড়তে পড়তে আর এর আকর্ষণীয় ছবি দেখতে দেখতে মনের পর্দায় ভেসে উঠবে কীভাবে ডলফিনরা দল বেঁধে সাঁতরে বেড়ায়, তিমিরা  কীভাবে সুরেলা শব্দে যোগাযোগ করে, আবার অ্যাংলারফিশ কীভাবে নিজের আলো জ্বেলে শিকার ধরে। ল্যান্টার্নফিশের ঝলমলে শরীর, ভ্যাম্পায়ার স্কুইডের লালচে ডানা, গবলিন হাঙরের ভয়াল মুখ-সবই এখানে পাঠকদের জন্য অপেক্ষা করছে। পাঠকরা জানবে প্রবালপ্রাচীর কীভাবে তৈরি হয়,

ক্ষুদ্র প্রবালকীটের পরিশ্রমে কেমন করে জন্ম নেয় সাগরের রঙিন শহর। আরও জানবে, কীভাবে সমুদ্রের নিচে আগ্নেয়গিরি জ্বলে উঠে তৈরি করে নতুন ভূমি কিংবা কীভাবে হট স্প্রিংসের তপ্ত জলে জীবন বেঁচে থাকে, যেখানে সূর্যের আলো কখনও পৌঁছয় না। এই বই কেবল কল্পনার নয়,  জ্ঞানেরও এক রোমাঞ্চকর অভিযান। এখানে প্রতিটি অধ্যায় পাঠকদের শেখাবে সাগরকে ভালোবাসতে, প্রকৃতিকে বুঝতে এবং পৃথিবীর বিস্ময়কর বৈচিত্র্যকে সম্মান করতে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন