Maulana Maududi O Islami Jagarone Darshon (মাওলানা মওদুদি ও ইসলামি জাগরণের দর্শন)

মাওলানা মওদুদি ও ইসলামি জাগরণের দর্শন

৳520.00
৳390.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 24th, September প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

বিংশ শতকের দক্ষিণ এশীয় রাজনীতিতে মাওলানা আবুল আ‘লা মওদুদি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আলোচিত একটি নাম। তাঁকে নিয়ে যেমন রয়েছে অন্ধ অনুরাগ, তেমনি রয়েছে তীব্র সমালোচনা। কিন্তু এই মেরুকৃত আলোচনার আড়ালে প্রায়শই ঢাকা পড়ে যায় তাঁর চিন্তার প্রকৃত ঐতিহাসিক প্রেক্ষাপট, বুদ্ধিবৃত্তিক বিবর্তন এবং সমকালীন রাজনীতির সাথে তাঁর মতাদর্শের আন্তঃক্রিয়া।

মার্কিন গবেষক ও রাষ্ট্রবিজ্ঞানী সৈয়দ ওয়ালি রেজা নসর তাঁর এই প্রামাণ্য গ্রন্থে সেই শূন্যতাই পূরণ করেছেন। আবেগ বা পূর্বধারণার বাইরে গিয়ে বইটি মওদুদির জীবন, তাঁর রাজনৈতিক চিন্তার উত্থান, আলেম সমাজের সাথে তাঁর সম্পর্ক ও দ্বন্দ্বের বহুমাত্রিক রূপ এবং জামায়াতে ইসলামীর কৌশলগত বিবর্তনকে ব্যবচ্ছেদ করেছে অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে।

ব্রিটিশ ঔপনিবেশিকতার শেষ সময়ের অস্থিরতা, খিলাফত আন্দোলনের ধাক্কা এবং পাকিস্তান সৃষ্টির পরের রাজনৈতিক সংকটে মওদুদি কীভাবে শরিয়ত, রাজনীতি ও আধুনিক রাষ্ট্রচিন্তাকে এক সুতোয় গেঁথে একটি ‘ইসলামি রাষ্ট্র’-এর রূপরেখা দাঁড় করিয়েছিলেন, তার নিখুঁত চিত্র তুলে ধরেছে এই গ্রন্থ।

মরক্কো থেকে মালয়েশিয়া, সাইয়িদ কুতুব থেকে ইরানের বিপ্লব, বিশ্বজুড়ে ইসলামি পুনরুজ্জীবনবাদে মওদুদির চিন্তার প্রভাব কতদূর বিস্তৃত, তা বুঝতে হলে এই বইটির বিকল্প নেই। সমসাময়িক রাজনৈতিক ইসলামের গতিপ্রকৃতি অনুধাবন করতে আগ্রহী যেকোনো পাঠকের জন্যই এটি একটি অবশ্যপাঠ্য গ্রন্থ।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন