নিখোঁজ রাতের যাত্রী
মাহবুব আলমের পরিবারের প্রথম সন্তান অর্পা। কিন্তু অর্পার জন্ম সবাই সহজভাবে মেনে নিতে পারেনি। কারণ, তারা চেয়েছিল একটা ছেলে সন্তান। কী আর করার! সৃষ্টিকর্তার সৃষ্টির ওপর তো মানুষের হাত চলে না। ইসলাম কন্যা সন্তানকে ঘোষণা করেছে অতিশয় মূল্যবান, পবিত্র এক আমানত হিসেবে। তবুও আফসোস! মানবজাতি এখনো সেই মূল্য বুঝে উঠতে শেখেনি। তাদের চোখে কন্যা সন্তান মানেই যেন
সমাজের বোঝা, একপ্রকার অনাকাঙ্ক্ষিত-অবহেলিত উপস্থিতি। ঠিক সেই অবহেলার আঁচড় এসে পড়েছিল অর্পার শৈশবে। দাদি, চাচি, ফুফু, কেউই খুশি ছিলেন না তাকে নিয়ে। তাদের চোখের সমস্যা একটাই, অর্পা মেয়ে। সে সুন্দর হতে পারে, গুণী হতে পারে, ভালো মানুষও হতে পারে। কিন্তু ছেলে তো নয়। তাই অর্পার আগমনকে তারা কখনোই উৎসব বলে মানেনি। শেষ অবধি অর্পা কি পেরেছিল উৎসব বানাতে নাকি হারিয়ে গিয়েছিল কালের বিবর্তনের ধারায়?
- নাম : নিখোঁজ রাতের যাত্রী
- লেখক: তৌফিক ইমাম সোহাগ
- প্রকাশনী: : নবকথন
- পৃষ্ঠা সংখ্যা : 120
- ভাষা : bangla
- ISBN : 9789849973096
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





