মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

রাজাকার ইজ্জত আলীর জীবনের একদিন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳131

৳ 17525% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 44

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘রাজাকার ইজ্জত আলীর জীবনের একদিন’ বইটির ফ্ল্যাপের কথাঃ

তাকে দাঁড়িয়ে থাকতে বলেছে । গিয়াস উদ্দিন দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল । সে চোখটা বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে গানটা গাইতে শুরু করল, যখন মনে অশান্তি হয় তখন গান গাইলে তার মনটা শান্ত হয়। এখন তার ভেতরে কষ্ট আর অশান্তি, গলা ছেড়ে সুরটা ধরতে পারলেই সে শান্তি পাবে । গিয়াস উদ্দিন কাঁপা গলায় গাইতে শুরু করে— “দয়াময়, ওরে দয়াময় আমারে যদি লইয়া যাইবা তোমার ধারে তাহলে আমারে জনম দিলা কেনে—” প্রচ্ছদঃ আরাফাত করিম ভূমিকাঃ এই উপন্যাসের চরিত্রগুলো কাল্পনিক।

তবে যে ঘটনার কথাগুলো বলা হয়েছে তার সবগুলো সত্যি। ঘটনাগুলো ১৯৭১ সালে আমি নিজের চোখে দেখেছি, শুনেছি কিংবা লোকমুখে জেনেছি। ২০১৮ সালের এই সময়টিতে কেন আমি এই উপন্যাসটি লিখেছি তার একটা কারণ আছে। তবে ঠিক কী কারণ জানা নেই, এই উপন্যাসটি লিখতে গিয়ে আমি আমার নিজের ভেতরে এক ধরনের গ্লানি অনুভব করছি। মুহম্মদ জাফর ইকবাল বনানী, ২১ আগস্ট ২০১৮ লেখক পরিচিতিঃ জন্ম : ২৩ ডিসেম্বর ১৯৫২, সিলেট । বাবা মুক্তিযুদ্ধে শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র, পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বেল কমিউনিকেশান্স রিসার্চে বিজ্ঞানী হিসেবে কাজ করে সুদীর্ঘ আঠার বছর পর দেশে ফিরে এসে অধ্যাপক হিসেবে যােগ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে । স্ত্রী প্রফেসর ড. ইয়াসমীন হক, পুত্র নাবিল এবং কন্যা ইয়েশিম । আলোকচিত্র - সুমন আহমেদ

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রাজাকার ইজ্জত আলীর জীবনের একদিন
ইংরেজি নাম Rajakar Ijjot Alir Jiboner Ekdin
লেখক মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশনী তাম্রলিপি
বিষয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
আইএসবিএন 9789848058381
পৃষ্ঠা সংখ্যা ৭৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
মুহম্মদ জাফর ইকবাল

লেখক সম্পর্কে

মুহম্মদ জাফর ইকবাল

বাংলাদেশের কিশোর-কিশোরী পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম মুহম্মদ জাফর ইকবাল। তিনি মূলত এ দেশের একজন বিখ্যাত লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ। কিশোর সাহিত্য, শিশুতোষ গ্রন্থ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গণিত বিষয়ক বই এর জন্য খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা বাবা ফয়জুর রহমানের চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলাতেই তিনি পড়াশোনা ক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 131

৳ 17525% ছাড়