Rakhal Rajar Deshe (রাখাল রাজার দেশে)

রাখাল রাজার দেশে

৳240.00
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 13th, September প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

সে এক অন্য রকম রাজা। রূপকথার রাজাও নয়, আবার ঠিক ইতিহাসের রাজা-বাদশাও নয়। অতি সাধারণ ঘরে জন্ম, বেড়ে ওঠা। ফুলের সঙ্গে পাখির সঙ্গে তার নিবিড় বন্ধুতা। পাখির গান শুনলে কিংবা আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে ঘরে থাকতে ইচ্ছে করে 

না তার। এমন মানুষ রাজা হয় কখনো? বিধবা মায়ের রাখাল ছেলে। সত্যিই এক কোণে গোরু চরায়। নামও রাখাল। তবু সে একদিন রাজা হয়। ধুলোমাখা ইতিহাসের এক কোণে লেখা আছে- নবাব আলীবর্দী খাঁ তাকে উপহার দেন এক রাজমুকুট। সে হয়ে ওঠে 

প্রজাদের প্রিয় রাজা। রাজ্যপাট চালায় পরিপাটি। রাজা ভালোবাসে তার প্রিয় রাজ্য আর রাজ্যের মানুষজনকে। তারাও ভালোবাসে রাজাকে। ফুলের মতো ফুটফুটে এক কৃষককন্যার সঙ্গে বিয়ে হয় রাখাল রাজার। রাজকন্যা না হয়েও সে হয় রাজরানি। 

তার রূপে আলোকিত হয় সারা রাজ্য। কিন্তু তারপরই রাজার জীবনে নেমে আসে করুণ পরিণতি। ইতিহাসকে পেছনে ফেলে আসা কিংবদন্তির এই আখ্যান নিয়েই রচিত হয়েছে রফিকুর রশীদের অনবদ্য কিশোরউপন্যাস রাখাল রাজার দেশে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন