কোর্ট ক্রাফট
একই শহরে দুই মেরুর বাসিন্দা মাহতাব আর মধু। তাদের মাঝখানে এক অদৃশ্য দেওয়াল।কে কার চেয়ে বেশি দূরে সরতে পারে, তার নীরব প্রতিযোগিতা। কিন্তু এক নির্জন কেবিনের নিঃশব্দতা আজ সব হিসেব ওলটপালট করে দিয়েছে। একদিকে মধুর প্রতি মাহতাবের তীব্র অনুরাগ আর দহন, অন্যদিকে সুদূর রংপুরে কিশোরী বকুলের হত্যাকাণ্ড। যা উন্মোচন করতে চলেছে এক অন্ধকার পারিবারিক ইতিহাস।
পারিবারিক রহস্য, কোর্টরুম ড্রামা আর চাইল্ড ট্রাফিকিং চক্রের বিরুদ্ধে মাহতাবের এই অসম লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে আছে ক্ষমতাবান শামসুল দেওয়ান আর কর্পোরেট জায়ান অভ্র চৌধুরী। ব্যক্তিগত আবেগ আর সামাজিক অবিচারের এই গোলকধাঁধায় মাহতাব কি পারবে সত্যের জয়গান গাইতে? নাকি নিয়তির নৃশংসতায় চিরতরে চোখ বুজবে সে?
এক টানটান উত্তেজনার রোমাঞ্চকর উপাখ্যান যা আপনাকে শেষ পাতা পর্যন্ত আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখবে।
- নাম : কোর্ট ক্রাফট
- লেখক: সানজিদা বিনতে সফি
- প্রকাশনী: : নবকথন
- পৃষ্ঠা সংখ্যা : 328
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





