Parapar (পারাপার)

পারাপার

প্রকাশনী:  অন্যপ্রকাশ
৳300.00
৳225.00
25 % ছাড়

ঢাকা শহরে ঘুঘুর ডাক শোনার কথা না। কেউ কোনদিন শুনেছে বলেও শুনিনি। ঘুঘু শহর পছন্দ করে না, লোকজন পছন্দ করে না। তাদের পছন্দ গ্রামের শান্তি দুপুর।

তারপরেও কি যে হয়েছে—আমি ঘুঘুর ডাক শুনছি। বাংলাবাজার যাচ্ছিলাম, গুলিস্তানে ট্রাফিক জ্যামে পড়লাম। রিকশা, টেম্পো, বাস, ঠেলাগাড়ি সব কিছু মিলিয়ে দেখতে দেখতে জট পাকিয়ে গেলো। একেবারে কঠিন গিঁটু।

হতাশ হয়ে রিকশায় বসে আছি আর ভাবছি—আধুনিক মানুষের এক জোড়া পাখা থাকলে ভাল হত।
জটিল ট্রাফিক জ্যামের সময় তারা উড়ে যেতে পারত।
ঠিক এই রকম হতাশা-জর্জরিত সময়ে ঘুঘু পাখির ডাক শুনলাম।

সেই অতি পরিচিত শান্ত বিলম্বিত টানা-টানা সুর, যা শুনলে মুহূর্তের মধ্যে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠে। মানুষের শরীরের ভেতরে যে আরেকটি শরীর আছে তার মধ্যে কাঁপন ধরে। আমি হতচকিত ভঙ্গিতে এদিক-ওদিক তাকালাম।

এমন কি হতে পারে যে কেউ খাঁচায় করে পাখি নিয়ে যাচ্ছে?
ইদানীং ঢাকা শহরের লোকদের পাখি পোষা অভ্যাসে ধরেছে।
নীলক্ষেতে বিরাট পাখির বাজার।

চড় চড় করে রোদ বাড়ছে। আশ্বিন মাসে খুব ঝাঝালো রোদ ওঠে। বাতাস থাকে মধুর। আজ বাতাস নেই, শুধুই রোদ। রোদের সঙ্গে ঘামের গন্ধ, ঘামের গন্ধের সঙ্গে পেট্রোলের গন্ধ, পেট্রোলের গন্ধের সঙ্গে ঘুঘুর ডাক: ঘুঘু-ঘু... মিলছে না।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন