দ্য ব্র্যান্ড মাইন্ড (ব্র্যান্ড তৈরির পূর্ণাঙ্গ চেকলিস্ট)
নেটফ্লিক্স, অ্যাপল, এয়ারবিএনবি কিংবা দেশের গ্রামীণফোন, রবি, বিকাশ ও স্কয়ার- এই জায়ান্টদের আজকের অবস্থান হুট করে পাওয়া কোনো সাফল্য নয়। তাদের পেছনের 'ব্র্যান্ডিং বুপ্রিন্ট' আলোচনাই মূলত এই বইয়ের লক্ষ্য। একটি ব্র্যান্ডের পারপাস বা মূল উদ্দেশ্য থেকে শুরু করে তার সামগ্রিক কৌশল ও নান্দনিক এলিমেন্টগুলোর সমন্বয়ে তারা কীভাবে
নিজেদের গল্পটি মানুষের মনে গেঁথে দিয়েছে- তা-ই এখানে ফুটিয়ে তোলা হয়েছে দুই বন্ধুর আড্ডার ছলে। প্রচলিত ধারণার বাইরে গিয়ে লেখক এখানে ব্র্যান্ডিংয়ের এই জটিল রূপরেখাকে সাজিয়েছেন এক অভিনব ও সহজবোধ্য কাঠামোতে। দেশি-বিদেশি নামি সব ব্র্যান্ডের কেস স্টাডি ও বাস্তব উদাহরণ দিয়ে এখানে দেখানো হয়েছে-একটি সাধারণ পণ্য বা সেবা কীভাবে ধাপে ধাপে মানুষের ভালোবাসার ব্র্যান্ডে পরিণত হয়।
দুই বন্ধুর প্রাণবন্ত আড্ডা আর বইয়ে থাকা 'অ্যাকশনেবল চেকলিস্ট' অনুসরণ করে একজন অনভিজ্ঞ মানুষও ধাপে ধাপে গড়ে তুলতে পারবেন তাঁর স্বপ্নের ব্র্যান্ড। প্রিয় পাঠক, ব্র্যান্ডিং জগতের এক নতুন দিগন্তে ।
- নাম : দ্য ব্র্যান্ড মাইন্ড (ব্র্যান্ড তৈরির পূর্ণাঙ্গ চেকলিস্ট)
- লেখক: উজ্জ্বল ইয়ামান চৌধুরী
- প্রকাশনী: : জ্ঞানকোষ প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 232
- ভাষা : bangla
- ISBN : 9789846740578
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





