Bidesha Sadeshi (বিদেশে স্বদেশি)

বিদেশে স্বদেশি

৳270.00
৳203.00
25 % ছাড়

রাশেদের এবারের জীবনের গল্প রবি-কে নিয়ে। পেশায় রবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর পিএইচডি করার উদ্দেশ্যে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য নগরী মেলবোর্নে পা রাখে রবি। এরপর একটানা প্রায় চার বছর এই স্বপ্নের নগরীতে তার বসবাস। কিন্তু এই স্বপ্নের নগরীর দিনগুলো সবসময় স্বপ্নের মতো ছিল না। মাঝে মাঝে দুঃস্বপ্নের চেয়েও বেশি। কিছু স্বদেশি মানুষের নিঃস্বার্থ ভালোবাসায় জীবনসংগ্রামে রবি টিকে থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতা ও যন্ত্রণায় এক সময় দিশেহারা হয়ে পড়ে। ঠিক এমনই সময় দেখা হয় মিতুর সাথে।

২১-২২ বছর বয়সী তরুণী। রবির প্রতি অন্ধ ভালোবাসা তার। রবি-কে পাওয়ার বাসনায় উন্মাদ হয়ে ওঠে মিতু। কোনো নিয়মই যেন তার জন্য প্রযোজ্য নয়। নানা মানসিক যন্ত্রণা এবং পিএইচডি’র উত্তাল সমুদ্রে রবি যখন দিশেহারা মিতুর পাগলামি আর উন্মাদনা তখন নিয়ন্ত্রণহীন। নিরুপায় রবি সিদ্ধান্ত নেয় দেশে ফেরার। মিতুকে না জানালেও রহস্যভরা মিতু ঠিকই উপস্থিত হয় বিমানবন্দরে। রবির হাতে একটা চিঠির খাম গুঁজে দিয়ে অশ্রুসিক্ত বিদায় নেয় মিতু। রহস্য তখনও অজানা রবির কাছে। রহস্য যখন উন্মোচিত হয়, রবি আর মিতুর মাঝে তখন অনেক অনেক ব্যবধান।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন