Ma koreni baron (মা করেনি বারণ)

মা করেনি বারণ

৳280.00
৳230.00
18 % ছাড়

চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে শোয়েব, রাকিব আর জিসানের মতো তরুণরা ঘরে বসে থাকতে পারেনি। মায়ের অনুমতি আর দুআয় বুক বেঁধে মাদরাসা শিক্ষার্থী শোয়েব নেমে পড়েছিল রাজপথে। সেখানে পুলিশের গুলি এসে বুক ঝাঁঝরা করেছে সাধারণ সহযোদ্ধাদের, কেড়ে নিয়েছে আবু সাঈদ আর মুগ্ধর মতো শত শত তাজা প্রাণ।

বন্ধুর হারিয়ে যাওয়া আঙুল, সহযোদ্ধার হারিয়ে যাওয়া পা কিংবা মর্গের দুঃস্বপ্ন অতিক্রম করেও থামেনি এই দামাল ছেলেদের মিছিল। হাসপাতালের করিডোর থেকে নদীর কোল, গলির অন্ধকার থেকে থানা ঘেরাও, প্রতিটি পদে ফুটে উঠেছে তাদের অদম্য দেশপ্রেম আর আত্মত্যাগের বীরত্বগাথা।

মা করেনি বারণ কেবল তিনজন বন্ধুর আন্দোলনের গল্প নয়, এটি চব্বিশের গণ-অভ্যুত্থানের সত্য ও বাস্তবঘেঁষা এক জ্বলন্ত রূপলেখ। মায়ের দুআ, সাধারণ রিকশাওয়ালার আত্মত্যাগ আর তরুণদের রক্তের বিনিময়ে অর্জিত এক নতুন বাংলাদেশের আত্মপ্রকাশের গল্প।

জোহরা বেগমের অটল বিশ্বাস আর শোয়েবের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিটি লাইনে প্রতিধ্বনি ঘটে এক সত্যের, ‘তোমরাই হলে বাংলাদেশ, তোমরাই এই দেশের মানচিত্র।’

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন