Bindu Theke Britto Anki (বিন্দু থেকে বৃত্ত আঁকি)

বিন্দু থেকে বৃত্ত আঁকি

৳560.00

শাহনাজ পারভীন মিতা ইতোমধ্যে বাংলা কবিতায় নিজের একটি আসন তৈরি করতে সক্ষম হয়েছেন। তাঁর কবিতায় প্রেম, দ্রোহ ও প্রেমময় আধ্যাত্মিকতার এক ধরনের সিম্ফনি অনুরণিত হয়। কবিতার চরণে চরণে নানামাত্রিক বোধের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন 

পত্রপত্রিকায় তাঁর লেখার পাঠক ইতোমধ্যে তৈরি হয়েছে, যা আমরা সহজেই অনুমান করতে পারি। বিন্দু থেকে বৃত্ত আঁকি কাব্যগ্রন্থে কবি বিন্দু থেকে শুরু করে বৃত্তের মাঝে সত্য, সুন্দরের দিশারি হয়ে গোলকধাঁধায় বিন্দুতেই ঘুরপাক খাচ্ছেন। তাইতো তিনি বলেছেন, 'বিন্দুতেই বৃত্ত আঁকি/বৃত্ত যেন 

এক গোলকধাঁধা/মিথ্যা স্বপন অলীক আশা/রঙিন জীবন শূন্যে বাঁধা।' তিনি রঙিন জীবনকে তুচ্ছ করে মিথ্যা অলীক আশার পেছনে না ছুটে সত্যের অনুপম সৌকর্যে কোন বিন্দু থেকে বৃত্ত শুরু হয়েছে সেটাই খুঁজে ফিরছেন। 'গোলকধাঁধায় বিন্দু খুঁজি/কষ্টনদী জীবনময়,/কেউ কি আমায় বলতে 

পারে/কোন বিন্দু থেকে বৃত্ত শুরু!' এ প্রশ্নটি তিনি পাঠকের দিকে ছুড়ে দিয়েছেন। এ কবিতাগ্রন্থের অন্য আরেকটি কবিতা পাঠ করে দেখতে পাই কবি ঈশ্বরপ্রেমে মজে আছেন- 'ঈশ্বর নিশ্চয় জানেন/কেন মন খারাপ হয় আমার,/কেন চোখের জল নিভৃতে/দু-হাত তুলে প্রার্থনা করি/কী চাই 

ঈশ্বরের কাছে/সুখ, শান্তি! নাকি মানুষ হয়ে অস্তিত্বে।' কবি শাহনাজ পারভীন মিতার কবিতাগ্রন্থটি নিশ্চয় পাঠকনন্দিত হবে এ কথা নিশ্চিতভাবে বলা যায়।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন