মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস
"মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস"
[উম্মাহর সোনালী যুগের উপাখ্যান, উত্থান-পতনের কাহিনি, বিজয়ের গল্প, ত্যাগ ও শিক্ষার আলোকিত অধ্যায়।] ইতিহাস অতীতের দর্পণ। ইতিহাস মানুষের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করে। মানুষকে সচেতন করে। সতর্কতা ও বিচক্ষনতার পাঠ শেখায়। দূরদর্শী হতে সাহায্য করে। রাজনৈতিক
মারপ্যাঁচ সম্পর্কে অবগত করে। শত্রুদের কূটকৌশল থেকে বেঁচে থাকার উপায় বাতলে দেয়। ইতিহাস শত-সহস্র বছরের অভিজ্ঞতাকে কয়েক পাতায় তুলে ধরে। অতীতের দর্পণে বর্তমানকে মূল্যায়ণ ও এর আলোকে ভবিষ্যতের সফল পরিকল্পনা প্রনয়নে ইতিহাসের ভূমিকা অপরিসীম।
উপমহাদেশের খ্যাতিমান ইতিহাস গবেষক মাওলানা ইসমাইল রেহান তাঁর দীর্ঘ বারো বছরের গবেষনার আলোকে ‘তারিখে উম্মাতে মুসলিমা’ নামে কয়েক হাজার পৃষ্ঠার একটি সুবিশাল ইতিহাস সংকলন প্রস্তুত করেছেন। যা ইতোমধ্যে বোদ্ধামহলের সুনাম কুড়াতে সক্ষম হয়েছে।
তবে এর পাশাপাশি ইতিহাসের এমন গ্রন্থ সংকলন করাও আবশ্যক ছিল, যা শিক্ষার্থীদের পাঠ্যবই হিসেবে পাঠযোগ্য হবে। কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত বিশুদ্ধ ইসলামি আকিদা ও শিক্ষার সঙ্গে সাযুজ্যতাপূর্ণ হওয়ার সাথে সাথে সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ হবে।
সমকালীন প্রাজ্ঞ আলিম ও গুণিজনদের দ্বারা অনুপ্রাণীত হয়ে মাওলানা ইসমাইল রেহান নিজেই ‘তারিখে উম্মাতে মুসলিমার’ সংক্ষেপন করেন। ‘আয়েনায়ে তারিখে উম্মাত’ নামে গ্রন্থটি গত বছর প্রকাশিত হয়। এরই পূর্ণাঙ্গ অনুবাদ মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস।
একনজরে বইটির বিশেষত্ব:
*গবেষণাধর্মী অথচ সহজবোধ্য উপস্থাপনা, যা ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সাধারণ সকল পাঠকের জন্য সমানভাবে উপযোগী।
*অত্যন্ত সংক্ষিপ্ত কলেবরে বিশুদ্ধ বর্ণনার আলোকে পূর্ববর্তী নবীদের আলোচনা, সিরাতুন নবী, খিলাফতে রাশেদা, উমাইয়া খিলাফত, আব্বাসি খিলাফত, ক্রুসেড যুদ্ধের ইতিহাসের পাশাপাশি স্পেনে মুসলিম শাসন, উসামানি খিলাফত ও দক্ষিণ এশিয়া (ভারতবর্ষে) মুসলিম শাসনের উপাখ্যান
তুলে ধরা হয়েছে।
*ইতিহাসের ধারাবর্ণনার পাশাপাশি গুরুত্বপূর্ণ ঘটনাবলির পটভূমি ও নিয়ামকসমূহের ব্যাপারে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
*মনোমুগ্ধকর মানচিত্র ও ছক, যা ইতিহাসকে করে তুলেছে জীবন্ত।
*বিভিন্ন মতবাদের ভিত্তিতে দৃশ্যমান হওয়া রাজনৈতিক শক্তি ও তাদের ভ্রান্ত বিশ্বাস গুলোর প্রতি বিশেষভাবে আলোকপাত করা হয়েছে।
*ইতিহাসের ধারা বর্ণনার পাশাপাশি অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিশা দেখানো হয়েছে।
- নাম : মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস
- অনুবাদক: মাওলানা মহিউদ্দিন কাসেমী
- লেখক: মাওলানা ইসমাইল রেহান
- প্রকাশনী: : মাকতাবাতুল খিদমাহ
- পৃষ্ঠা সংখ্যা : 2400
- ভাষা : bangla
- ISBN : 9789842926006
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





