দ্য মিডনাইট টাইমটেবিল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
গভীর রাত নামলেই প্রতিষ্ঠানটি যেন আরও বেশি করে জেগে ওঠে।
শহরের প্রান্তে দাঁড়িয়ে থাকা এই অদ্ভুত গবেষণা প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে এমন সব বস্তু, যেগুলো সাধারণ চোখে নিছক পুরোনো জিনিস বলেই মনে হতে পারে। অথচ প্রতিটি বস্তুর গায়ে লেগে আছে কারও হারিয়ে যাওয়া স্মৃতি, কারও অসমাপ্ত শোক, কারও চাপা অপরাধ, কারও অদৃশ্য হয়ে যাওয়া জীবনের ছায়া।
রাতের নতুন কর্মী হিসেবে সেখানে যোগ দেওয়ার পর এক তরুণী ধীরে ধীরে বুঝতে পারে, এই প্রতিষ্ঠানে কিছুই সরল নিয়মে চলে না। বন্ধ দরজার আড়াল থেকে উঁকি দেয় অচেনা অতীত, নীরব করিডরে ভেসে ওঠে রহস্যময় অবয়ব, আর মধ্যরাতের টাইমটেবিলে লেখা থাকে এমন সব গল্পের ইঙ্গিত, যেগুলো বিশ্বাস করা যত কঠিন, ভুলে যাওয়া তার চেয়েও কঠিন।
বোরা চাংয়ের দ্য মিডনাইট টাইমটেবিল হরর গল্পের পরিচিত ছক ভেঙে নির্মাণ করেছে এক অদ্ভুত, শীতল, অথচ গভীরভাবে মানবিক জগৎ। এখানে ভয় শুধু অন্ধকারের আড়াল গল্প নয়, ভয় আসে স্মৃতি, নিঃসঙ্গতা, অবদমিত ক্রোধ, সামাজিক অন্যায় এবং মানুষের ভেতরে জমে থাকা অদেখা ক্ষত থেকেও।
অতিলৌকিকতার আবরণে মোড়া এই গল্পমালার মতো বিস্তৃত উপন্যাস পাঠককে নিয়ে যায় এমন এক জগতে, যেখানে প্রতিটি গল্প আলাদা, অথচ তারা সবাই বাঁধা পড়ে আছে একই অদৃশ্য সুতোয়।
বইয়ের তথ্য
| নাম | দ্য মিডনাইট টাইমটেবিল |
|---|---|
| ইংরেজি নাম | The Midnight Timetable |
| লেখক | বোরা চাং |
| প্রকাশনী | নটিলাস প্রকাশনী |
| বিষয় | অনুবাদ রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!