Good Touch Bad Touch (গুড টাচ ব্যাড টাচ)

গুড টাচ ব্যাড টাচ

৳387.00
৳310.00
20 % ছাড়

সব স্পর্শ এক রকম নয়। কিছু স্পর্শ থাকে মমতা ও ভালোবাসার, আবার কিছু স্পর্শ বয়ে আনে তীব্র অস্বস্তি। শৈশবেই এই পার্থক্যটুকু বুঝতে পারা এবং সে বিষয়ে কথা বলতে শেখা প্রতিটি শিশুর জন্য অত্যন্ত জরুরি। “গুড টাচ ব্যাড টাচ” বইটি ছোটোদের জন্য এমন এক বন্ধুর মতো, যে  গল্পের ছলে তাদের শরীরকে চিনতে এবং নিরাপদ থাকতে শেখায়। রঙিন ছবি সমৃদ্ধ গল্প, সহজ ভাষা আর বাস্তব জীবনের উদাহরণে ভরা এই বইটি শিশুকে সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলবে।

এর মাধ্যমে শিশুরা শিখবে কীভাবে নিজের ব্যক্তিগত সীমানা রক্ষা করতে হয় এবং প্রয়োজনে  সাহসের সাথে “না” বলতে হয়। শিশুর সুরক্ষায় এটি একটি কার্যকর ঢাল হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। অভিভাবকদের জন্য এই বইটি হতে পারে একটি নির্ভরযোগ্য সহায়িকা। অনেক সময় সন্তানের সাথে স্পর্শকাতর বা জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা কঠিন হয়ে পড়ে;

এই  বইটি সেই জড়তা ভেঙে আলোচনার সহজ পথ তৈরি করে দেবে। সচেতনতা ও শিক্ষার মাধ্যমে শিশুদের একটি নিরাপদ ভবিষ্যৎ উপহার দিতে এই বইটি প্রতিটি পরিবারের সংগ্রহে থাকা প্রয়োজন।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন