দাম্পত্যের পূর্নতা
বিয়ে মানে ভালোবাসা, দায়িত্ব, পারস্পরিক সম্মান, আত্মমর্যাদা এবং আল্লাহর সন্তুষ্টির পথে যুগপৎ অগ্রযাত্রার এক পবিত্র অঙ্গীকার। সেই অঙ্গীকারকে কীভাবে আজীবনের প্রশান্তি, সৌহার্দ্য ও সুদৃঢ় দাম্পত্যবন্ধনে রূপ দেওয়া যায়—তারই বাস্তবসম্মত ও শরঈ দিকনির্দেশনা নিয়ে রচিত ‘দাম্পত্যের পূর্ণতা’।
বিয়ের পূর্বপ্রস্তুতি থেকে শুরু করে দাম্পত্যের অধিকার ও দায়িত্ব, ভালোবাসা ও অন্তরঙ্গতা, মান-অভিমান, কার্যকর যোগাযোগ, পারিবারিক সম্পর্ক, অর্থনৈতিক দায়বদ্ধতা, সন্তান প্রতিপালন, ইবাদত, সম্পর্কের সংকট মোকাবিলা, বহুবিবাহ, তালাক এবং বিবাহ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ শরঈ মাসআলা—দাম্পত্যজীবনের প্রয়োজনীয় প্রায় সব বিষয়ই এতে সন্নিবেশিত হয়েছে।
পাশাপাশি রাসূলুল্লাহ ﷺ এর আদর্শ দাম্পত্যজীবন থেকে আহরিত শিক্ষা ও প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা বইটির অন্যতম বৈশিষ্ট্য।
যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, নবদম্পতি কিংবা দীর্ঘদিনের দাম্পত্যজীবনকে আরও সুশোভিত, প্রশান্তিময় ও ঈমানসমৃদ্ধ করে তুলতে আগ্রহী ‘দাম্পত্যের পূর্ণতা’ তাদের জন্য এক নির্ভরযোগ্য, দূরদর্শিতা ও অনন্য পথপ্রদর্শক।
- নাম : দাম্পত্যের পূর্নতা
- লেখক: যাইনাব বিনতে মুহাম্মাদ আলী
- প্রকাশনী: : মাকতাবাতুল মদিনাহ
- পৃষ্ঠা সংখ্যা : 336
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





