ফিরে আসা
"ফিরে আসা" বইয়ের ফ্ল্যাপের লেখা: জীবন চলতে থাকে। কখনাে নদীর মতাে বহমান, কখনাে পাহাড়ের আঁকাবাকা বন্ধুর পথের মতাে। আমাদের ঘটনাপ্রবাহে থাকে উদ্ভাসিত আলাে, আবার রাতের নীরব কান্নার মতাে অন্ধকার। ছােটবেলায় পিতৃহারা সাফওয়ান বড় হতে থাকে। লুকিয়ে রাখা হাজারাে অনুভুতির মাঝে।
সমাজের প্রতিকূলতা, নিজের সাথে নিজের যুদ্ধে যেন আর পেরে উঠে না। বাস্তবতার কঠিন আবর্তে একসময় নিজেকে আবিষ্কার করে অন্ধকার পথে; যেখানে আবেগ মলিন, ভালােবাসা ধূসর। সৎ এবং মেধাবী বাবার ফেলে আসা পথে হাঁটার শক্তি হারিয়ে ফেলে অসহায় আত্মসমর্পণ করবে নাকি। কোন এক নতুন চেতনায় সাফওয়ান নিজের পথ চিনে নেবে?
- নাম : ফিরে আসা
- লেখক: সাকিব রায়হান
- প্রকাশনী: : প্রিয়মুখ
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- ISBN : 9789849199985
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2016
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





