drozio muktochintar pothikkrit (ডিরোজিও : মুক্তচিন্তার পথিকৃৎ)

ডিরোজিও : মুক্তচিন্তার পথিকৃৎ

লেখক:  স্বপন পাল
প্রকাশনী:  ভাষাচিত্র
৳300.00
৳225.00
25 % ছাড়

‘মুসলিম সাহিত্য সমাজ’ গড়ে উঠার একশো বছর আগে ১৮২৬ সালে কলকাতার হিন্দু কলেজে যোগ দিয়েছিলেন সতেরো বছর বয়সী শিক্ষক লুই ভিভিয়ান ডিরোজিও। যিনি ‘চিন্তার চর্চা’ ও ‘বুদ্ধির মুক্তি’র পথ নির্মাণে এক নব দিগন্তের সূচনা করেছিলেন তৎকালীন বাংলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে। সমাজ সংস্কার ও ধর্ম বিশ্বাস বিষয়ে প্রথাগত চিন্তাধারার বিরুদ্ধে যাওয়ায় যোগদানের পাঁচ বছরের মধ্যেই হিন্দু কলেজের শিক্ষক পদ থেকে ডিরোজিওকে অপসারণ করা হয়। কিন্তু এরপরও মুক্তচিন্তার পথ প্রদর্শক হিসেবে আজও তিনি স্মরণীয় ও বরণীয়।

তাই যখনই কূপমণ্ডুকতা, অন্ধতা, গোঁড়ামি আমাদেরকে নানাভাবে পিছন দিকে টানার চেষ্টা করে, তখনই ডিরোজিও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেন। এই প্রেক্ষাপটেই ডিরোজিও এবং তাঁর কর্ম সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্যে এই বই প্রকাশের উদ্যোগ। এটি যদি কোনো না কোনোভাবে মানুষের চিন্তাভাবনায় একটু হলেও নাড়া দিতে পারে, তাহলেই আমাদের কর্ম-প্রচেষ্টা সার্থক হবে বলেই মনে করি।

  • নাম : ডিরোজিও : মুক্তচিন্তার পথিকৃৎ
  • লেখক: স্বপন পাল
  • প্রকাশনী: : ভাষাচিত্র
  • পৃষ্ঠা সংখ্যা : 120
  • ভাষা : bangla
  • ISBN : 9789849474272
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2022

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন