The Happiness Advantage (দ্য হ্যাপিনেস অ্যাডভান্টেজ)

দ্য হ্যাপিনেস অ্যাডভান্টেজ

প্রকাশনী:  রুশদা প্রকাশ
৳350.00
৳263.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 9th, May প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

আপনার চারপাশের মানুষগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বেশিরভাগ মানুষ তাদের স্কুল, কোম্পানি, অভিভাবক অথবা সমাজের শিখিয়ে দেয়া একটা প্যাটার্ন অনুসরণ করছে। প্যাটার্নটা হলো: কঠোর পরিশ্রম করলেই তুমি সফল হবে এবং সফল হলেই সুখী হবে। বিশ্বাসের এই  প্যাটার্নটা প্রায়শই আমাদের জীবনে প্রেরণা দেয়। আমরা ভাবি: "যদি বোনাসটা পাই বা সামনের সেলস টার্গেটটা পূরণ করি অথবা সামনে ভালো গ্রেড পাই তাহলে আমি সুখী হব। যদি পাঁচ পাউন্ড ওজন কমাতে পারি, তাহলে আমি সুখী হব।" ইত্যাদি। সাফল্য আগে, সুখ পরে।

কিন্তু সমস্যা হলো, এই প্যাটার্নটা ভুল। সাফল্যই যদি সুখের কারণ হতো তবে প্রমোশন পাওয়া পত্যেকটা চাকুরিজীবি, ভর্তি যুদ্ধে জয়ী হওয়া প্রতিটা ছাত্র, অথবা কোনো একটা লক্ষ্য অর্জন করেছেন এমন লোক, সবারই সুখী হওয়ার কথা। কিন্তু প্রত্যেকটা বিজয়ের সাথে সাথে আমাদের লক্ষ্যগুলো  আরও দূরে সরে যায়, ফলে সুখও আরো দূরে চলে যায়। তারচেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, প্যাটার্নটা ভুল কারণ প্যাটার্নটা উল্টো ।

পজিটিভ সাইকোলজি এবং নিউরোসায়েন্সে এক দশকেরও বেশি সময় ধরে চলা গবেষণা স্পষ্টভাবে প্রমাণ করেছে যে, সাফল্য এবং সুখের সম্পর্কটা বিপরীত দিক থেকে কাজ করে। আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সুবাদে এখন আমরা জানি যে, সুখ সাফল্যের ফল নয় বরং পূর্বশর্ত। সুখ এবং আশা কাজের উদ্দ্যম এবং সাফলতাকে উজ্জীবিত করে। একটা প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে, যেটাকে আমি বলি, "হ্যাপিনেস অ্যাডভানটেজ"।

সুখী হওয়ার জন্য অপেক্ষা করা আমাদের মস্তিষ্কের সফলতা অর্জনের সু্প্ত প্রতীভাকে সীমিত করে দেয়, উল্টো দিকে ইতিবাচক মানসিকতা আমাদেরকে আরও অনুপ্রাণিত, কার্যকরী, সৃজনশীল এবং উৎপাদনশীল করে, এক কথায় আমাদের কর্মদক্ষতা বাড়িয়ে তোলে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন