Romeo And Juliet (রোমিও অ্যান্ড জুলিয়েট )

রোমিও অ্যান্ড জুলিয়েট

৳280.00
৳210.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 10th, August প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

বিবাদ মানুষের মজ্জাগত। তা সে পাশের বাড়ির সঙ্গে হোক, কিংবা পরিবারের কোনো সদস্যের মাঝে, মানুষ তাকে উপভোগ করবেই। খুব দরকারি কাজ ফেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকবে রাস্তার পাশে দুই গাড়িচালকের বিবাদের অংশ হয়ে।

বিবাদ টিকিয়ে রাখার চাইতে মিটিয়ে ফেলা ভালো। কিন্তু ঐ যে জেদ, রাগ, অহমিকা। মানুষে-মানুষে বিবাদ মিটে গেলে সেগুলোর আর কাজ কী। মুখ দেখাদেখি বন্ধ হওয়া থেকে শুরু করে বিবাদের জেরে ইতিহাসের পাতায় কত খুনোখুনি যে হয়ে গেছে, কতবার যে টকটকে লাল রক্তে নিজের হাত ভিজিয়েছে মানুষ এই তুচ্ছ কারণে!

অবশ্য তুচ্ছ বলছি আমরা। ইতালির ভেরোনা শহরের বাসিন্দা ঐ দুই পরিবারের কাছে ব্যাপারটা কিন্তু মোটেই তুচ্ছ বা সামান্য ছিল না। কী ছিল না এই দুই পরিবারের? সম্মান, মর্যাদা, সম্পত্তি-সবকিছুতে বরাবর ছিল তারা। আর এই সবকিছুর ঠিক মাঝখানটায় কাঁটার মতন বিঁধে ছিল যুগ যুগ ধরে বংশপরাম্পরায় চলে আসা আদিমগন্ধা আক্রোশ। পৃথিবীতে কারো সাধ্য ছিল না সেই আক্রোশ মেটাবার।

হায় রে প্রেম! হায় রে অবুঝ প্রেমিক। কাঁটাতারেও কখনও কখনও টকটকে লাল গোলাপ ফোটে। ঠিক তেমনই ভেরোনার মাটিতে সেবার আক্রশের বুক চিরে জন্মেছিল ভালোবাসা। লড়াই থেমেছিল অবশেষে। কিন্তু কীসের বিনিময়ে?

কে জানত, হয়তো একমাত্র নিজ সন্তানের মৃত্যুই পারতো বহুকাল ধরে চলে আসা এই লড়াইকে থামাতে। গোলমেলে লাগছে সবটা? চলুন, আজ সব গোপন মেলে ধরব আপনাদের সামনে। ইতিহাসের পরতে লুকিয়ে থাকা সেই অমর প্রেমের গল্প শোনাবো, রোমিও-জুলিয়েটের গল্প শোনাবো!

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন