মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

মলাটের ভেতর একটি ইতিহাস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳306

৳ 36015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 54

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতির আত্মপরিচয়ের ইতিহাস। এর সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নির্মম ও নৃশংসতার কাহিনি। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি স্বৈরশাসনবিরোধী প্রতিটি আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক জীবনের মতো শিল্পসাহিত্যের ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে একটা বড় জায়গা দখল করে নিয়েছে। মুক্তিযুদ্ধের গণজাগরণ ও বৈপ্লবিক চেতনাকে শানিত করার জন্য রচিত গান, কবিতা ও নাটক আমাদের সাহিত্যকে ভিন্ন মাত্রায় আলোকিত করেছে।

মুক্তিযুদ্ধকে নিয়ে গড়ে উঠেছে স্বতন্ত্র ধারার সাহিত্য, যাকে আমরা মুক্তিযুদ্ধের সাহিত্য বলে অবহিত করতে পারি। সাহিত্যের প্রতিটি অঙ্গনেই মুক্তিযুদ্ধের ব্যাপক প্রভাব ও প্রতিফলন দৃশ্যমান। বাঙালি জীবনের প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ভূমিকা অপরিসীম। আমাদের জীবনে ও সাহিত্যে মুক্তিযুদ্ধের অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে উল্লেখযোগ্য উপন্যাস, নাটক, গান ও কবিতা। সব সাহিত্য কর্ম শিল্পোত্তীর্ণ না হলেও বেশ কিছু সাহিত্য কর্ম অনুপম শিল্পকর্মে পরিণত হয়েছে। গুণী লেখক মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর ‘মলাটের ভেতর একটি ইতিহাস’ উপন্যাসের প্রধান চরিত্র আবদাল মায়ের অজান্তেই মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করে এবং যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।

মুক্তিযুদ্ধের মর্মস্পর্শী জীবনচেতনার সফল রূপায়ণ আমরা এ উপন্যাসে প্রত্যক্ষ করি। হাহাকার ও প্রার্থনার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি মর্মস্পর্শী বর্ণনা ফুটে উঠেছে এ উপন্যাসে। উপন্যাসের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ সম্পর্কে ধারণা পায়। খুঁজে পায় স্বাধীনতার মূল্যবোধ ও স্বদেশপ্রেম। ‘মলাটের ভেতর একটি ইতিহাস’ উপন্যাসটি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা দেবে ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও অনেক কিছু জানার ব্যত্যয় তৈরি করবে।

অধ্যাপক ড. জাকারিয়া লিংকন

প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত উপাচার্য, ইবাইস বিশ্ববিদ্যালয়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মলাটের ভেতর একটি ইতিহাস
ইংরেজি নাম molater vator ekti itihaas
লেখক মো. মনিরুল ইসলাম (রয়েল)
প্রকাশনী রয়েল পাবলিকেশন
বিষয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
আইএসবিএন 9789849701675
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
মো. মনিরুল ইসলাম (রয়েল)

লেখক সম্পর্কে

মো. মনিরুল ইসলাম (রয়েল)

তরুণ প্রজন্মের পাঠকপ্রিয় লেখক ও বাংলাদেশের বহুল প্রচলিত সুপরিচিত প্রকাশনা প্রতিষ্ঠান 'রয়েল পাবলিকেশন' -এর স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম (রয়েল) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে লেখক গ্রামের খঞ্জনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী, রাণীশংকৈল পাইলট বালক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক, রাণীশংকৈল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ইন্টারন্যাশনাল বিজনেস...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 306

৳ 36015% ছাড়