ক্যাকটাস
বর্ষণমুখর এক দুপুরে ক্ষমতাবান আহনাফ চৌধুরীর প্রতিহিংসার শিকার হয়ে নীরার স্বপ্নময় জীবন মুহূর্তেই ভেঙে পড়ে। ঘটনার পর সমাজ ও আপনজনদের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতার দাপটে সত্য আড়াল করার চেষ্টা ওকে গভীর অন্ধকারে ঠেলে দেয়। নীরবতা তখন হয়ে ওঠে অন্যায়ের একমাত্র সাক্ষ্য। কিন্তু ধ্বংসের মধ্যেও জীবন থেমে থাকে না। মরুভূমির কাঁটার আড়ালে ফুটন্ত ক্যাকটাসের ফুলের মতো নীরার জীবনেও ধীরে ধীরে জন্ম নেয় নতুন এক অনুভূতি। কঠিন বাস্তবতা ও অসম্ভব এক সম্পর্কের জটিলতায় সে নিজের সুপ্ত ভালোবাসা, সাহস ও আত্মবিশ্বাসকে আবিষ্কার করে। অতীতের ক্ষতকে পেছনে ফেলে নীরা বুঝতে শেখে, একটি ঘটনা তার পুরো জীবনকে নির্ধারণ করতে পারে না।
যে জীবনকে সেদিন সবাই শেষ বলে ভেবেছিল, ‘নীরা সেখান থেকেই লিখতে শুরু করে ওর জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।
- নাম : ক্যাকটাস
- লেখক: তানিয়া শেখ
- প্রকাশনী: : নবকথন
- পৃষ্ঠা সংখ্যা : 334
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





