উন্মুক্ত অধ্যায়
সাহিত্য এবং সংস্কৃতি কাব্য বিহীন অপরিপূর্ণ। নিঃসন্দেহে প্রবন্ধ, উপন্যাস কিংবা নিবন্ধিত গ্রন্থাবলী বাংলা সাহিত্যের অন্যতম অংশ। চারণি গীতিকাব্য বাংলা সাহিত্যের নির্দিষ্ট বিষয়ক অবিচ্ছেদ্য অংশ। বটে কাব্যের সারাংশ সংক্ষিপ্ত যার ভাব সম্প্রসারণ থাকে উপন্যাস বা প্রবন্ধ, গল্প হিসেবে আমরা সর্বদা দেখতে পাই। কাব্যের প্রকারভেদ ভেদে রকম ভেদ তার কাব্যের প্রকাশভঙ্গি মূলত দুটি। নমঃ কাব্য ভঙ্গিটি অন্যরকম। এগুলো রয়েছে বিষয় ও ভাবিক ভেদ রক্ষাকার, নীতিকথা, শোককাব্য, সনেট ও গদ্য কাব্য উপেক্ষিত।
শৈশবের নরম বয়স কৈশোর আর যৌবনে আমার লেখা কম করে হলেও গোটা দশেক পাণ্ডুলিপি কোথায় যে সংরক্ষিত আছে তার কোনো হদিস আমার নাই। বলা বাহুল্য, কিছু আঘাত সময়ের ব্যবধানে যার ক্ষত ভরে যায়। তবে এ কথাও সত্য যে ক্ষত অর্থ এমন কিছু গভীর আঘাত সময়ের সাথে তার ক্ষত মিশে গেলে তার কঠিন দাগ ভ্রুণতুলিকির সাথে নিরবেই এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হয়। আমার ধারণা এই ক্ষুদ্র কাব্য পুস্তকটি অধ্যয়ন করে সকল প্রকার কাব্যের স্বাদ পেতে পারেন নিশ্চিত।
ছাড়াও ছেলের মৃত্যুতে চিরন্তন সত্য এবং বাস্তব জীবন যাপনের অভিজ্ঞতা প্রতিফলিত সৃষ্টির অনেক কিছুই পাবেন যার সবটুকুই হলো আপনার জন্য কিন্তু তার বিন্দু মাত্র আপনি কখনো হয়তো অংশ গ্রহণ করেন নাই বা প্রয়োজন মনে করেন নাই। কাব্যে বর্ণিত অনেকগুলো লাইন হয়ত আপনার জীবনের সাথে সম্ভবত মিলে যাবে, তবে কাউকে ব্যক্তিগত ভাবে উদ্দেশ্য করে এই কাব্য রচিত হয়নি তা আমি হলফ করে বলতে পারি।
- নাম : উন্মুক্ত অধ্যায়
- লেখক: মৃনাল
- প্রকাশনী: : সতীর্থ প্রকাশনা
- পৃষ্ঠা সংখ্যা : 72
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





