ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন

আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা

প্র্যাক্টিসিং ইসলাম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳224

৳ 28020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 56

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পৃথিবীতে অজস্র ধর্ম-মত আছে, কিন্তু বিজয়ের শেষ হাসিটা ইসলামই হাসে, ইসলামই বেঁচে থাকে তার একক গরিমায়, একক ইতিহাসে।

সম্ভবত সকল ধর্মেরই কিছু না কিছু সৌন্দর্য ও অনন্যতা আছে; অন্তত তার অনুসারীদের দাবি মতে। কিন্তু ইসলামের সৌন্দর্যের রয়েছে আলাদা কান্তি, সম্পূর্ণ ভিন্ন কণ্ঠস্বর। তার আকর্ষণীয় শোভন রূপ, মোহনীয় সৌন্দর্য ও স্নিগ্ধিছড়ানো সৌরভ জ্ঞানীমাত্রকেই মুগ্ধ করে যুগে-যুগে। যে সত্যপিয়াসী মানুষের মনে সত্যের অনুসন্ধিৎসা থাকে, তিনি একদিন সত্যের সরোবরে অবগাহন করতে পারেন। যিনি অন্ধকারের মাঝেও আলোর নিশানা পেতে চান, তিনি ইসলামের মধ্যে সূর্যালোকের সন্ধান পেয়ে যান- সে কথা নিশ্চিতই বলা যায়। নবিজি (সা.) চমৎকার বলেছেন–

অবশ্যই তোমাদেরকে উজ্জ্বল দ্বীন ও দলিলের উপর রেখে যাচ্ছি, যার রাত্রিও দিনের মতোই। ধ্বংস-নিশ্চিত ব্যক্তি ছাড়া আর কেউ তা ছেড়ে ভিন্নপথ অবলম্বন করবে না। [আহমদ/১৭১৪২, হাকেম/৩৩১]জীবন, সমাজ, রাষ্ট্র ও বিশ্ববীক্ষা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি, বিধি-বিধান ও নানা বক্তব্য সেই সৌন্দর্যেরই একেকটি দীপ্ত উদাহরণ- যেন রুপোর শামাদানকে ঘিরে-রাখা বর্ণালি আলো, সৌন্দর্যের ঢেউখেলানো সাগর।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্র্যাক্টিসিং ইসলাম
ইংরেজি নাম practicing islam
লেখক মুহাম্মাদ হাবীবুল্লাহ
প্রকাশনী শব্দশৈলী
বিষয় আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা
আইএসবিএন 9789849574392
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
মুহাম্মাদ হাবীবুল্লাহ

লেখক সম্পর্কে

মুহাম্মাদ হাবীবুল্লাহ

জন্মেছেন কক্সবাজারের মহেশখালীতে। সৃজনশীল লেখক, অনুবাদক ও সম্পাদক। ইতোমধ্যে জাতীয় দৈনিকের সাহিত্য-পাতা ও গুরুত্বপূর্ণ গবেষণা-জার্নালে তাঁর সরব উপস্থিতি লক্ষ করার মতো। বচন-লিখন ও স্বভাব-চরিত্রে বাঙময় হয়ে উঠে ভিন্ন চিন্তা ও রুচি, অনন্য দরদ ও দীপ্তি। লিখেন প্রবন্ধ, সমালোচনা, ছড়া ও গল্প। লেখনি শক্তির মূল ধার সাহিত্যে। মৌলিক ও অনুবাদ মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬ টি।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 224

৳ 28020% ছাড়