ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন

সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব

আমার গল্প

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳640

৳ 80020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 160

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমার গল্প" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ

সম্পত্তি দখলের জন্য গনি মিয়াকে খুন করে তার তিন ছেলে-মেয়েকে আলাদা আলাদা ট্রেনে চাপিয়ে দিয়েছিলাে সাদুল্লাহর চাচারা। আজ থেকে প্রায় আশি বছর আগে নােয়াখালী থেকে ভাসতে ভাসতে এগারাে বছর বয়সে ঢাকার ফুলবাড়িয়া স্টেশনে এসে নেমেছিলাে সাদুল্লাহ। এ বইয়ে সেই ছিন্নমূল সাদুল্লাহর জীবনসংগ্রামের গল্প যেমন আছে, তেমনি আছে পুরান ঢাকায় জন্ম নেয়া সাদুল্লাহ ওরফে সহিদ মিয়ার বড় ছেলে ফরিদ কবিরেরও গল্প, জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনা, সমাজের নানা ধরনের, নানা শ্রেণির মানুষের সংস্রব যার জীবনকে নানাভাবে প্রভাবিত করেছে, ঋদ্ধ করেছে এবং ক্রমশ বদলে তাকে এক ভিন্ন মানুষে পরিণত করেছে।

এ গল্প তাই আত্মীয়-পরিজনহীন এ শহরে সাদুল্লাহর লড়াইয়ের গল্পই নয়, এ গল্প তার প্রথম সন্তান ফরিদ কবিরের ক্রমবিবর্তনের কাহিনি, যিনি মানুষের বিবিধ প্রেম ও ঘৃণার মধ্য দিয়ে নিজের পরিচয় সন্ধান করে চলেছেন আজও। এ রচনায় ধরা পড়েছে এ দেশের সাহিত্য ও সাংবাদিকতাজগতেরও নানা অজানা কাহিনি। ফলে ‘আমার গল্প’ শুধুই ফরিদ কবিরের নিজের গল্প নয়, এ গল্প তার আশেপাশের পরিচিত চরিত্রসৃহেরও। এ গল্প তাই কোনাে মহৎ লােকের অর্ধসত্য কাহিনি নয়, হয়ে উঠেছে চরম সত্য আর, আলাে-অন্ধকারময় জীবনেরই অনুপম আখ্যান।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আমার গল্প
ইংরেজি নাম amar golpo
লেখক ফরিদ কবির
প্রকাশনী আগামী প্রকাশনী
বিষয় সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব
আইএসবিএন 9789840419487
পৃষ্ঠা সংখ্যা ৪৩২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৭
ফরিদ কবির

লেখক সম্পর্কে

ফরিদ কবির

তার বর্ণনাভঙ্গি এতােই সংক্রামক যে সেই আচ্ছন্নতা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে পাঠকের পক্ষে, এমনকি পাঠের অনেক পরেও যে কোনাে ছন্দেই তিনি অনায়াস। এমন অনেক ছন্দও তিনি ব্যবহার করেছেন যার উদাহরণ বাংলা কবিতায় বিরল। পদ্য বা গদ্য- যে-কোনাে রচনায় বরাবর সৃষ্টিশীল এবং প্রথাবিরােধী এই কবি-লেখকের জন্ম ঢাকায়, ১৯৫৯ সালের ২২ জানুয়ারিতে। বড় হয়েছেন। পুরােনাে ঢাকার জিন্দাবাহারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 640

৳ 80020% ছাড়