Tahkik Sunan Ibnu Majah 1m Khondo (তাহকীক সুনান ইবনু মাজাহ ১ম খণ্ড)

তাহকীক সুনান ইবনু মাজাহ ১ম খণ্ড

৳1,040.00
৳676.00
35 % ছাড়

তাহকীক সুনান ইবনু মাজাহ ১ম খণ্ড

বই: তাহকীক সুনান ইবনু মাজাহ ১ম খণ্ড সংকলক: ইমাম ইবনু মাজাহ (رحمه الله) তাহক্বীক: শাইখ নাসিরুদ্দীন আলবানী (رحمه الله) প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স বিষয়: আল হাদিস; পৃষ্ঠা সংখ্যা: ৭৩৫ বইটি কিনতে কিল্ক করুন: তাহকীক সুনান ইবনু মাজাহ ১ম খণ্ড আরো জানতে কিল্ক করুন: তাওহীদ পাবলিকেশন্স সুনান ইবনে মাজাহ প্রসিদ্ধ ছয়টি হাদীস গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। হাদীস শাস্ত্রে ইমাম ইবনে মাজাহর (رحمه الله) অবদান এটি। ইমাম ইবন মাজাহ (رحمه الله) সারাজীবন গভীর সাধনা, নিরবচ্ছিন্ন অধ্যবসায় ও ঐকান্তিক অভিনিবেশের মাধ্যমে হাদীস সংগ্রহ ও লিপিবদ্ধ করেন। এ গ্রন্থে অনেক মূল্যবান হাদীস রয়েছে যা অন্য কুতুবে সিত্তাহতে নেই। গ্রন্থটিতে ইমাম ইবনে মাজাহ ফিকহী মাসআলার তরতীব অনুযায়ী বিন্যস্ত করেছেন।  হাদীসের বিন্যাস পদ্ধতি অনুপম ও অনন্য সাধারণ। সেই সাথে কোন পুন:পুন: হাদীস উল্লেখ করা হয়নি। এর বাব (পরিচ্ছেদ) গুলো দীর্ঘ নয়। এই গ্রন্থটির পূর্ণাঙ্গ তাহকীক সহ অনুবাদ ও প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স।

এই অনুবাদটির অনন্য বৈশিষ্ট্য :

● হাদীসের প্রাণ সনদ নিয়ে এই প্রথম আরবীর পাশাপাশি  বাংলায় পূর্ণাঙ্গ সনদ উল্লেখ করা হযেছে। ● যেসব রাবী দুর্বল সেসব আলাদাভাবে আন্ডারলাইন করা হয়েছে। ● কোন হাদীসের একাধিক সনদ থাকলে তার সবগুলোই আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। ● কোন হাদীসের সনদে দুর্বলতা থাকলেও অন্য হাদীসে শাহেদ হাদীষ থাকলেও তা উল্লেখ করা হেয়ছে। ● প্রতিটি খণ্ডের শেষে হাদীস বর্ণনাকারী দুর্বল রাবীদের সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করা হয়েছে। যা রিজালে ডিরেক্টরীর সাথে তুলনা করা যায়। ● রাবীদের জারাহ তা’দী বা দোষগুণ বর্ণনাকারী শতাধিক মুহাক্কিগণের নামের তালিকা ও তাদের উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে। ● অন্যান্য প্রসিদ্ধ হাদীস গ্রন্থের আলোকে তাখরীজ করা হয়েছে। সেই সাথে তাহক্বীকও উল্লেখ করা হয়েছে। ● একই বিষয়ের হাদীস অন্য হাদীসের সাথে মিল থাকলে সেটারও নম্বর দেয়া হয়েছে। ● বাংলা সূচীপত্রের পাশাপাশি আরবী সূচীও উল্লেখ করা হয়েছে। ● হাদীসে কুরআনের আয়াত আসলেও তা সূরা ও আয়াত নম্বর সহ উল্লেখ করা হয়েছে। ● কোন পর্বে কতটি অধ্যায় ও কতটি হাদীস রয়েছে তা সংক্ষিপ্তভাবে জানার জন্য বিশেষ সূচী নির্দেশিকা রয়েছে। ● হাদীসে কুদসী চিহ্নিত করা রয়েছে। ● মুতাওয়াতির, মারফু, মাওকুফ, মাকতু হাদীস চিহ্নিত করা রয়েছে। ● প্রতিটি খণ্ডের শেষে পরবর্তী খণ্ডে সুচী নির্দেশিকা রয়েছে। ● সুনান ইবনু মাজাহতে ইমাম ইবনে মাজাহ ও তাঁর ছাত্রদের বক্তব্যও উল্লেখ রয়েছে।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন