অক্ষয়কুমার মৈত্রেয় বাংলার ইতিহাসচর্চার পথিকৃৎ
সিরাজদ্দৌলা অক্ষয়কুমার মৈত্রেয়ের অমরকীর্তি আর ‘বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম’ তাঁর অক্ষয়কীর্তি। বিশ্ব-বাঙালির গৌরব পাহাড়পুরের ‘সোমপুর মহাবিহার’ খননের তিনিই প্রধান উদ্যোক্তা। অক্ষয়কুমারের হাতেই পরিস্ফুট হয়েছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে লিখিত ‘বাংলার প্রথম ইতিহাস’ গৌড়রাজমালা। উনিশ শতকের শেষ দশক ও বিংশ শতকের প্রথম তিন দশক (মৃত্যু অবধি) তিনি ছিলেন অবিভক্ত বাংলার শ্রেষ্ঠ বাঙালি জাতীয়তাবাদী ইতিহাসবিদ।
বঙ্গদেশে বহুমাত্রিক ঐতিহাসিক গবেষণার পথপ্রদর্শক অক্ষয়কুমারের ইতিহাস-সাধনা বক্ষ্যমাণ এই গ্রন্থে বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে ষোলো অধ্যায় ও পরিশিষ্টে। গ্রন্থটি বাংলার ইতিহাসের এক অমর দলিল।
- নাম : অক্ষয়কুমার মৈত্রেয় বাংলার ইতিহাসচর্চার পথিকৃৎ
- লেখক: মো. সফিকুল ইসলাম
- প্রকাশনী: : কথাপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 550
- ভাষা : bangla
- ISBN : 978-984-3906-30-4
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





